লক্ষ্য বিশ্বকাপ, ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা ভারতের

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপের জন্য মধ্যরাতে ১৫ সদস্যের প্রাথমিক দল তৈরি করলো ভারত। দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। সুযোগ পাননি আরও দুই ক্রিকেটার। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা করেনি। বিশ্বকাপের জন্য আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ব্যাটার হিসাবে রোহিত ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হিসাবে দলে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুর। অন্যদিকে বোলার হিসাবে যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব স্থান পেয়েছেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম