• Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
PROTHOM KOLKATA
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
    • FIFA ফুটবল বিশ্বকাপ ২০২২ Qatar
    • ক্রিকেট
    • ফুটবল
  • লাইফস্টাইল
    • সেল্ফ কেয়ার
  • বিগ ভাইরাল
    • অফবিট
  • আরো
    • জাতীয় বিজ্ঞান দিবস
    • আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
    • মহা শিবরাত্রি
    • টপ ফাইটস
    • ত্রিপুরা বিধানসভার খবর
    • নাগাল্যান্ড বিধানসভার খবর
    • মেঘালয় বিধানসভার খবর
    • বিধানসভা নির্বাচনের ইতিহাস
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home বিগ ভাইরাল অফবিট

FIR: কীভাবে এফআইআর করবেন? পুলিশ অভিযোগ না নিলে কোথায় যাবেন? জানুন খুঁটিনাটি

News Desk by News Desk
May 14, 2023
in অফবিট
0
FIR: কীভাবে এফআইআর করবেন? পুলিশ অভিযোগ না নিলে কোথায় যাবেন? জানুন খুঁটিনাটি
73
SHARES
116
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

FIR: আপনার সাথে কোন ভুল কাজ হয়েছে কিংবা চোখের সামনেই ঘটে গেছে জলজ্যান্ত গুরুতর অপরাধ। আপনি সেই বিষয়ে থানায় এফআইআর করতে চান, কিন্তু এফআইআর জানানোর আগে কয়েকটি বিষয় না জানলে মুশকিলে পড়বেন। আপনারই FIR থানায় নাও নেওয়া হতে পারে। আপনার ভুলে গন্ডগোল হয়ে যেতে পারে সবকিছু। এফআইআর করার সময় আপনাকে কোন টাকা দিতে হচ্ছে না তো? আপনি এফআইআর এর একটা কপি পাচ্ছেন তো? যদি এই বিষয়গুলি না জেনে থাকেন তাহলে এফআইআর সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে রাখুন, বিপদে কাজে আসবে।

বর্তমান সমাজে বেঁচে থাকার জন্য আইনগত বিষয়গুলি ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। সেখানে নিজের অধিকার আপনি সহজে প্রয়োগ করতে পারবেন। সাধারণত থানায় লিখিত রূপে কোন অপরাধের ব্যাপারে যখন তথ্য দায়ের করবেন তাকে বলা হয় এফআইআর। অনেকেই আছেন ফোন করে অপরাধের ব্যাপারে তথ্য দেন কিন্তু থানায় এসে সেই অভিযোগ লিখিতভাবে করা উচিত, না হলে সেটা এফআইআর হবে না।

  • এফআইআর দায়ের করার অর্থ হল আইনের পরিপন্থী কোন ঘটনা ঘটার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করা। এক্ষেত্রে ভুক্তভোগী বা তার পক্ষে যে কেউ পুলিশের কাছে এফআইআর করতে পারেন। পুলিশ এফআইআর প্রত্যাখ্যান করতে পারেন না। এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটি থানায় লিখিতভাবে দায়ের করা হয়। ফৌজদারি কার্যবিধি ১৯৭৩ এর ধারায় ১৫৪ এর অধীনে এফআইআর এর বিষয়টি বিশদে বর্ণনা করা হয়েছে। যেখানে বলা হয়েছে, এফআইআর করার জন্য সঠিকভাবে জানাতে হবে
  • অভিযোগকারীর নাম ও ঠিকানা।
  • ঘটনা যেখানে ঘটেছে তার তারিখ, সময় এবং অবস্থান।
  • ঘটনাটি সত্যতা এবং সেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম এবং বিবরণ।

এই তথ্যগুলি দেওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। একবার তথ্য দেওয়া হলে পুলিশ অফিসারের দায়িত্ব তা লিখে রাখা। দ্বিতীয়ত অভিযোগ লেখার পর ওই পুলিশ অফিসারকে আপনাকে সেই কথাটা শোনাতে হবে। তৃতীয়ত অভিযোগে আপনার দেওয়া বিষয়টি যাচাই করার পর এটি যথাযথভাবে স্বাক্ষর করা উচিত বা যারা পড়তে পারেন না, লিখতে পারেন না তাদের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে।

আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির ১৯৭৩ ধারা ১৫৪(৩) অধীনে আঞ্চলিক এক্তিয়ারের অধীনে আসা অভিযোগটি লিখতে অস্বীকার করেন তাহলে অভিযোগকারী বা তথ্য দাতা পুলিশ সুপার বা উচ্চতর কর্মকর্তার কাছে যেতে পারেন। যদি দেখেন এতেও কোন প্রতিকার হচ্ছেন না তাহলে আঞ্চলিক এখতিয়ারে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করতে পারেন। যদি দেখেন পুলিশ আধিকারিকরা এফআইআর নথিভুক্ত করছেন না বা নিরপেক্ষভাবে কাজ করছেন না তাহলে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করতে পারেন রাজ্য মানবাধিকার কমিশন বা জাতীয় মানবাধিকার কমিশনে।

যদি এফআইআর নথিভুক্ত হয় তাহলে বিষয়টি ওই এলাকার পুলিশের এখতিয়ারের অধীনে আসে এবং পুলিশ তদন্ত করার ক্ষমতা রাখে। পুলিশ অফিসার বিষয়টি বিবেচনা করেন, যে ওই মামলার তদন্তের প্রয়োজনীয়তা কতটা। তদন্তের সময় কোন ব্যক্তির দেওয়া কোন বিবৃতিতে স্বাক্ষর করা যাবে না। তদন্ত প্রতিবেদন দেওয়ার পর ম্যাজিস্ট্রেট এফআইআর এর ফলাফলে সন্তুষ্ট হলে আদালতের সমন জারি হবে।

আমি যখনই এফআইআর করবেন বা থানায় রিপোর্ট লেখাবেন দেখবেন আপনার সঙ্গে ঘটা অপরাধের যাবতীয় তথ্য পুলিশ জানতে চাইছে, আর সেই তথ্য লেখা হয় থানার ডেইলি ডায়েরিতে। যাকে বলা হয় রোজনামচা। কিন্তু এটি এফআইআর নয়। ওই রোজনামচায় ওঠা মানে আপনার অপরাধের তদন্ত নাও হতে পারে, তাই এফআইআর করা অবশ্যই জরুরি। শুধু তাই নয় এফআইআর করার পর একটা কপি প্রমাণ হিসেবে নিজের কাছে রেখে দেবেন। এই কপি নেওয়া আপনার আইনত অধিকার। যদি দেখেন এফআইআর করার পরেও পুলিশ সেভাবে কোন পদক্ষেপ নিচ্ছে না তাহলে আপনি সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অভিযোগও জানাতে পারেন। জেনে রাখা ভালো, এফআইআর করার জন্য কোন টাকা লাগে না। আপনি বিনামূল্যে পুলিশের কাছে FIR করতে পারবেন। যদি আপনার কাছে পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনরকম টাকা চায় আপনি তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন।

পুলিশের কাছে এফআইআর লেখানোর আগে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখুন। পুলিশকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করার আগে অবশ্যই ১১২ নম্বরে ফোন করবেন। কারণ প্রত্যেক কল পুলিশ কন্ট্রোল রুমে রেকর্ড হয়। যদি পুলিশ কোন অ্যাকশন না নেয় তাহলে সেই ডিটেলস কোর্ট পর্যন্ত পাঠানো যায়। পুলিশের কাছে আপনার কমপ্লেন যে কোনো ভাষায় লিখিত হিসেবে দিতে পারবেন। পুলিশের ডিউটি সেটি রেজিস্টার করা। আপনি যদি লিখতে না পারেন তাহলে মৌখিকভাবে পুলিশকে বলতে পারবেন। কোন অপরাধ, কোথায় ঘটেছে কিংবা কিভাবে ঘটেছে। পুলিশের দায়িত্ব সেই বিবরণ রেজিস্টারে এন্ট্রি করা। ১৫৪ সেকশন অনুযায়ী পুলিশের ডিউটি এফআইআর এর একটি কপি বিনামূল্যে আপনাকে দেবে। যদি এক্ষেত্রে পুলিশ আপনার কাছে পয়সা চায় তাহলে ওই পুলিশের নাম, ডেজিগনেশন এবং পুলিশ স্টেশনের নাম নোট করে আপনি অফিসারদের কাছে অভিযোগ জানাতে পারেন। যদি দেখেন কগনিজেবেল অফেন্স হয়েছে অথচ পুলিশ রেজিস্টার করছে না তাহলে তাদের বিরুদ্ধে ১৬৬(এ) অধীনে অভিযোগ জানানোর অধিকার রয়েছে।

জিরো FIR

অনেকে মনে আবার প্রশ্ন ঘুরপাক খায়, জিরো এফআইআর নিয়ে। একটা সময় ছিল যখন এক জায়গায় ঘটা অপরাধের অভিযোগ অন্য কোন থানায় দায়ের করতে গেলে বেশ ভোগান্তিতে পড়তে হত। এই জিরো এফআইআর আসার পর মানুষ স্বস্তি পেয়েছে। ঘটনা যে জায়গার হোক না কেন যে কোনো পুলিশ স্টেশনে আপনি এফআইআর দায়ের করতে পারবেন। যাকে বলা হয় জিরো এফআইআর। পরে সংশ্লিষ্ট থানায় সেই এফআইআর এর কপি পাঠিয়ে দেওয়া হয়। জিরো এফআইআর চালু হবার পর থেকে বহু মানুষ তার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছেন। আসলে আগে যে থানায় এফআইআর হত সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করত। অভিযোগকারীর বয়ান অনুযায়ী যদি ভিন রাজ্যের কোন থানা এলাকায় জিনিস হারিয়ে যেত সেক্ষেত্রে সেখানকার পুলিশের সাহায্য নেওয়া হত। কিন্তু এখন সেটা হয় না। এফআইআর যে থানাতেই হোক না কেন তার একটা কপি যে থানা এলাকায় জিনিস হারিয়ে গিয়েছে সেখানে পাঠিয়ে দেখা হয়। তারই পোশাকি নাম জিরো এফআইআর।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: FIRজিরো FIR
Previous Post

Heat Stroke: গরমে সাবধান! কীভাবে বুঝবেন হিট স্ট্রোক হয়েছে? বাঁচতে এই টিপস মাথায় রাখুন

Next Post

Indian Border: ভারতের সীমানায় ৭ প্রতিবেশী দেশ, চীন পাকিস্তানের সাথে আসল সমস্যা কোথায়?

News Desk

News Desk

Next Post
Indian Border: ভারতের সীমানায় ৭ প্রতিবেশী দেশ, চীন পাকিস্তানের সাথে আসল সমস্যা কোথায়?

Indian Border: ভারতের সীমানায় ৭ প্রতিবেশী দেশ, চীন পাকিস্তানের সাথে আসল সমস্যা কোথায়?

Stay Connected test

  • 24k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

BSF Constable Recruitment: ১৪০০-এর বেশি শূন্য পদ, মাধ্যমিক পাশেই নিয়োগ BSF-এ

February 8, 2023
WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

WBPSC : রাজ্যে চাকরির বড় সুযোগ ! নিয়োগ বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের

November 30, 2022
মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

মাত্র 50,000 এ নতুন Apple iPhone 14! ফ্লিপকার্টের এই ডিল মিস করবেন না

December 6, 2022
5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

5 Safest Cars in India: মাহিন্দ্রা নাকি টাটা! দেশের সবচেয়ে নিরাপদ গাড়ি কোনগুলি?

December 16, 2022
Nepal Flash Flood leaves 32 Kolkata tourists missing near Nepal-Tibet border

নেপালে ভয়াবহ হড়পা বানে কলকাতার ৩২ জন নিখোঁজ, তাঁদের খোঁজে জরুরি হেল্পলাইন, জানুন নম্বর

11
US 30-year bond yield rises amid market pressure

২০০৬-এর পর মার্কিন বন্ড বাজারে বড়সড় ধস, তাহলে কি ভারতের শেয়ার বাজারও বিপদের মুখে?

5
Dhanmondi 32 Porabarir Samlap by FM Shaheen unveiled at a literary event in Kolkata

পোড়া বাড়ির নীরব দেয়ালে কি লুকিয়ে আছে বাংলাদেশের ইতিহাস?

4
Nepal Flash Floods rescue operation with Indian relief team and emergency supplies

নেপালে ভয়াবহ বিপর্যয়, কাদায় চলছে উদ্ধারকাজ, কবে ফিরবেন নিখোঁজ ভারতীয়রা?

3
Hilsa Export to Bangladesh with Indian hilsa fish and hilsa roe for cross-border trade

বাংলাদেশে ভারতীয় ইলিশ! গুজরাটের মাছ কারা নিচ্ছেন, কেন নিচ্ছেন?

September 14, 2026
Pakistan Bangladesh Sugar Industry cooperation as Pakistani experts review Bangladesh sugar mills for modernization and technical assistance

বাংলাদেশের চিনি শিল্প চাঙ্গা করতে উদ্যোগী পাকিস্তান

September 13, 2026
Xi Jinping at the BRICS summit offering China’s mediation to help end the West Asia conflict ছবির বর্ণনা

শক্তির জোরে নিয়ম চাপিয়ে দেওয়ার বিরোধিতা শি জিনপিংয়ের, পাঁচটি নতুন উদ্যোগ ঘোষণা

September 13, 2026
Adani Power Bangladesh unit 2 restarts and electricity supply to Bangladesh begins to return to normal

সচল হল আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ

September 13, 2026

Recent News

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

সুব্রত আচার্য

প্রকাশক ও সম্পাদক

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

  • Home
  • কলকাতা
  • প্রথম বাংলা
  • প্রথম আনন্দ
  • দেশ
  • বিদেশ
  • মাঠে ময়দানে
  • লাইফস্টাইল
  • বিগ ভাইরাল
  • আরো

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.