---
title: "মাধ্যমিক পাশেই পাওয়া যেতে পারে টাকা! যুবশক্তি প্রকল্পে আবেদন করতে মানতে হবে ১০ শর্ত"
url: "https://prothomkolkata.com/yubashakti-scheme-west-bengal-application-rules/"
published: "2026-11-10T15:07:21+00:00"
modified: "2026-11-10T16:25:00+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# মাধ্যমিক পাশেই পাওয়া যেতে পারে টাকা! যুবশক্তি প্রকল্পে আবেদন করতে মানতে হবে ১০ শর্ত

Yubashakti Scheme West Bengal: রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের মাসিক আর্থিক সাহায্য দেওয়ার লক্ষ্যে চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশ করা যোগ্য প্রার্থীরা মাসে ২ হাজার টাকা এবং স্নাতক উত্তীর্ণরা মাসে ৩ হাজার টাকা করে পেতে পারেন। তবে এই আর্থিক সাহায্য পেতে হলে পূরণ করতে হবে নির্দিষ্ট কিছু শর্ত। আবেদনকারীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক আয় থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও যাচাই করা হবে। তাই আবেদন করার আগে জেনে নেওয়া প্রয়োজন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কী কী নিয়ম মানতে হবে।

বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম ছিল রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা প্রদান। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই যুবশক্তি প্রকল্প চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ হওয়ার কথা। সব ঠিক থাকলে ১ জানুয়ারি থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হতে পারে।

## যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন? (Yubashakti Scheme West Bengal)

এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের মোট ১০টি শর্ত পূরণ করতে হবে বলে জানা যাচ্ছে।

১. **পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে**: আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য রাজ্যের বাসিন্দারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।

২. **বয়সের সীমা**: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার বাইরে থাকলে আবেদন করা যাবে না।

৩. **শিক্ষাগত যোগ্যতা**: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের মাসে ২ হাজার টাকা এবং স্নাতক পাশ করা প্রার্থীদের মাসে ৩ হাজার টাকা দেওয়ার কথা।

৪. **চাকরি করা চলবে না** : আবেদনকারীর কোনও নিয়মিত স্থায়ী চাকরি থাকা চলবে না। সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি সংস্থায় স্থায়ীভাবে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না।

৫. **পরিবারের চাকরির বিষয়**: আবেদনকারীর বাবা, মা কিংবা স্বামী বা স্ত্রী সরকারি চাকরিজীবী অথবা পেনশনভোগী হলে আবেদনের ক্ষেত্রে বাধা থাকতে পারে।

৬. **পারিবারিক আয়**: পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারী বা তাঁর পরিবারের সদস্যরা আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না বলে উল্লেখ করা হয়েছে।

৭. **একটি পরিবার থেকে একজন**: একটি পরিবার থেকে সাধারণত একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। একই পরিবারের একাধিক সদস্যকে আর্থিক সাহায্য দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকতে পারে।

৮. **অন্য সরকারি প্রকল্পের সুবিধা**: আবেদনকারী আগে থেকেই একই ধরনের কোনও সরকারি আর্থিক সাহায্য পেলে যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে।

৯. **নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট**: আবেদনকারীর নিজের নামে সচল সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না।

১০. **আধার ও DBT পরিষেবা**: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। পাশাপাশি DBT বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পরিষেবা চালু থাকা বাধ্যতামূলক।

## কীভাবে আবেদন করবেন? (Yubashakti Scheme West Bengal)

প্রকল্পের অনুমোদনের পর অনলাইনে আবেদনের জন্য একটি নির্দিষ্ট পোর্টাল চালু হতে পারে। সেখানে মোবাইল নম্বর দিয়ে OTP যাচাইয়ের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্র (BSK) এবং সংশ্লিষ্ট ব্লক অফিস থেকেও আবেদন করার সুযোগ থাকার কথা।

## আবেদনের জন্য কোন কোন নথি লাগবে? (Yubashakti Scheme West Bengal)

আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন হতে পারে। সেগুলি হল—

- **আধার কার্ড।**
- **ভোটার কার্ড।**
- **মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।**
- **শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।**
- **শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।**
- **আধার সংযুক্ত ব্যাঙ্কের পাসবই।**

সব মিলিয়ে রাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের জন্য যুবশক্তি প্রকল্প গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হয়ে উঠতে পারে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এবং সরকারি নির্দেশিকা প্রকাশের পরেই আবেদন পদ্ধতি ও যোগ্যতার সমস্ত নিয়ম নিশ্চিত হবে। তাই আবেদন করার আগে সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
