---
title: "শীতে ত্বক হবে নরম ও ঝলমলে, কী করবেন আর কোন ভুলগুলি এড়াবেন?"
url: "https://prothomkolkata.com/winter-skin-care-tips-for-hydrated-and-glowing-skin/"
published: "2026-11-11T09:40:17+00:00"
modified: "2026-11-11T09:40:22+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["লাইফস্টাইল"]
---

# শীতে ত্বক হবে নরম ও ঝলমলে, কী করবেন আর কোন ভুলগুলি এড়াবেন?

Winter Skin Care Tips: শীতের শুষ্ক হাওয়ায় রুক্ষ হয়ে উঠছে ত্বক। কোথাও ত্বকে টান ধরছে, কোথাও দেখা দিচ্ছে খসখসে ভাব, র‍্যাশ ও চুলকানি। ঠোঁট ফাটার সমস্যাও বাড়ছে। শীতের মরশুমে ত্বকের এই পরিবর্তন নতুন কিছু নয়। ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ। তাই এই সময় শুধু ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হবে না। বদল আনতে হবে প্রতিদিনের স্কিনকেয়ার রুটিনেও। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সকালে ও রাতে মাত্র দু’বার সঠিক নিয়মে ত্বকের যত্ন নিলেই অনেক সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে কোন প্রসাধনী ব্যবহার করবেন, আর কোন অভ্যাসগুলি এড়িয়ে চলবেন, তা জানা জরুরি।শীতকালে ত্বকের যত্নের প্রধান লক্ষ্য হল আর্দ্রতা ধরে রাখা। গরমের সময় যে প্রসাধনী ব্যবহার করা হয়, শীতকালে তা সব সময় উপযুক্ত নাও হতে পারে। এই মরশুমে ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার, ক্লিনজার ও সিরাম বেছে নেওয়া দরকার।

## শীতের সকালে ত্বকের যত্নে কী করবেন? (Winter Skin Care Tips)

সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকটি সহজ ধাপে ত্বকের যত্ন নিতে পারেন।

**১**। **জেন্টল ক্লিনজার ব্যবহার করুন**: প্রথমে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। খুব বেশি ফেনা হয় এমন ফেসওয়াশ এড়িয়ে চলুন। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হতে পারে। ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত ক্লিনজার ব্যবহার করা ভালো।

**২।** **টোনার লাগান**: মুখ পরিষ্কারের পর হাইড্রেটিং টোনার ব্যবহার করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

**৩।** **হাইড্রেটিং** সিরাম ব্যবহার করুন: টোনারের পর মুখে হাইড্রেটিং সিরাম লাগান। হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত সিরাম ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।

**৪। ময়েশ্চারাইজার লাগান:** সিরাম লাগানোর কয়েক মিনিট পর মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সিরামাইড, শিয়া বাটার, জোজোবা তেল, ল্যানোলিন ও পেট্রোলিয়ামযুক্ত ময়েশ্চারাইজার শীতকালে উপকারী হতে পারে।

**৫। সানস্ক্রিন ব্যবহার করুন**: শীতকালেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। তাই বাইরে বেরোনোর আগে SPF 30 ও PA+++ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

## রাতের স্কিনকেয়ার রুটিন কেমন হবে?(Winter Skin Care Tips)

সারাদিনের ধুলোবালি ও প্রসাধনীর প্রভাব থেকে ত্বককে পরিষ্কার রাখা জরুরি। তাই রাতে ঘুমানোর আগে ত্বকের যত্ন নেওয়া দরকার।

**১। প্রথমে মেকআপ থাকলে তা ভালোভাবে তুলে ফেলুন। প্রয়োজনে অয়েল ক্লিনজিং করতে পারেন।**

**২। এরপর জেন্টল ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। মুখে কোনও প্রসাধনীর অবশিষ্টাংশ যেন না থাকে, সেদিকে খেয়াল রাখুন।**

**৩। পরিষ্কার মুখে হাইড্রেটিং ফেস সিরাম লাগান। কয়েক ফোঁটা সিরাম নিয়ে আলতো হাতে মুখে মাখুন।**

**৪। চোখের নীচের ত্বকের যত্নে আন্ডার আই জেল ব্যবহার করতে পারেন। তবে জোরে ঘষে মালিশ করবেন না।**

**৫। সবশেষে মুখে ভালো করে ময়েশ্চারাইজার লাগান**। মুখের পাশাপাশি গলা ও হাতেও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। চাইলে ময়েশ্চারাইজারের পরিবর্তে উপযুক্ত নাইট ফেসিয়াল জেল ব্যবহার করতে পারেন।

## শীতকালে ত্বকের যত্নে যে ভুলগুলি করবেন না (Winter Skin Care Tips)

শুধু কী ব্যবহার করতে হবে, তা জানলেই হবে না। কিছু অভ্যাস এড়িয়ে চলাও জরুরি।

**১। গরম জলে দীর্ঘক্ষণ স্নান নয়**: শীতকালে গরম জলে স্নান করতে ভালো লাগলেও দীর্ঘক্ষণ হট শাওয়ারের নীচে থাকবেন না। এতে ত্বকের স্বাভাবিক তেল নষ্ট হয়ে শুষ্কতা বাড়তে পারে। হালকা গরম জলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে স্নান সেরে নেওয়ার চেষ্টা করুন।

**২। কড়া সাবান ও স্ক্রাবার এড়িয়ে চলুন**: ক্ষারযুক্ত সাবান এবং শক্ত স্ক্রাবার ত্বকের ক্ষতি করতে পারে। তাই মৃদু বডি ওয়াশ ব্যবহার করুন।

**৩। অতিরিক্ত এক্সফোলিয়েশন নয়:**শীতকালে ত্বক এমনিতেই শুষ্ক থাকে। তাই ঘন ঘন স্ক্রাব করলে জ্বালা ও র‍্যাশের সমস্যা বাড়তে পারে। সপ্তাহে এক থেকে দু’বার হালকা এক্সফোলিয়েশন করা যেতে পারে। স্যালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহারের আগে নিজের ত্বকের ধরন বুঝে নিন।

**৪। রেটিনয়েড ও অ্যাসিড ব্যবহারে সতর্কতা**: রেটিনয়েড এবং কিছু স্কিনকেয়ার অ্যাসিড ত্বকে জ্বালাভাব ও শুষ্কতা তৈরি করতে পারে। তাই শীতকালে এগুলির ব্যবহার কমানো বা ত্বকের সহনশীলতা অনুযায়ী ব্যবহার করা ভালো।

## হাত ও ঠোঁটের যত্নেও নজর দিন (Winter Skin Care Tips)

শীতকালে শুধু মুখের ত্বক নয়, হাত ও ঠোঁটেরও বিশেষ যত্ন প্রয়োজন।

- **প্রতিবার হাত ধোওয়ার পর হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।**
- **জোজোবা তেল, শিয়া বাটার ও ডাইমেথিকোনযুক্ত হ্যান্ড ক্রিম হাতের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে।**
- **ঠোঁট ফাটার সমস্যা এড়াতে দিনে একাধিকবার পেট্রোলিয়াম জেলি বা ল্যানোলিনযুক্ত লিপ বাম লাগান।**
- **ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানোর অভ্যাস এড়িয়ে চলুন।**

## ফেস মাস্কেও ফিরবে ত্বকের জেল্লা (Winter Skin Care Tips)

শীতকালে ত্বককে কোমল ও আর্দ্র রাখতে হাইড্রেটিং ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড ও ভিটামিন সি-যুক্ত ফেস মাস্ক বেছে নেওয়া যেতে পারে। তবে কোনও প্রসাধনী ব্যবহারের পর ত্বকে জ্বালা বা অস্বস্তি হলে তা ব্যবহার বন্ধ করুন। সব মিলিয়ে, শীতকালে ত্বকের যত্নের জন্য দামি প্রসাধনী ব্যবহারের প্রয়োজন নেই। বরং ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার, সিরাম, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। নিয়মিত যত্ন এবং কিছু ভুল অভ্যাস এড়িয়ে চললে শীতের মরশুমেও ত্বকের স্বাভাবিক কোমলতা ও আর্দ্রতা বজায় রাখা সম্ভব। তবে অতিরিক্ত র‍্যাশ, চুলকানি বা ত্বকের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
