---
title: "Rinku Singh: রিঙ্কুর প্রিয় ক্রিকেটার কে? খোলসা করলেন তিনি নিজেই"
url: "https://prothomkolkata.com/who-is-rinkus-favorite-cricketer-he-revealed-himself/"
published: "2023-07-17T13:44:44+00:00"
modified: "2023-07-17T13:44:44+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# Rinku Singh: রিঙ্কুর প্রিয় ক্রিকেটার কে? খোলসা করলেন তিনি নিজেই

**।। প্রথম কলকাতা ।।**

**Rinku Singh:** রিঙ্কুর প্রিয় ক্রিকেটারের তালিকায় নাম নেই মহেন্দ্র সিং ধোনির। বিরাট কোহলিও তাঁর আদর্শ নন। যদিও এঁদের কাছে পেলে পরামর্শ নিতে ভোলেন না। তাহযে রিঙ্কু সিং এর আদর্শ প্লেয়ার কে? যার জন্য ফের সংবাদ শিরোনামে রিঙ্কু সিং? গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে কলকাতাকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন রিঙ্কু। আমদাবাদের সেই ম্যাচের পর থেকেই ভারতীয় ক্রিকেটের আলোচনায় উঠে এসেছেন উত্তরপ্রদেশের এই বা হাতি ব্যাটসম্যান। আইপিএলে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের পর ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনাও তৈরি হয় রিঙ্কুর। প্রিয় ক্রিকেটার বা আদর্শ হিসাবে রিঙ্কু সুরেশ রায়নার নাম বলেছেন। তিনি বলেছেন, আমার আদর্শ রায়না ভাই। নিয়মিত যোগাযোগ রয়েছে আমাদের। প্রয়োজন মনে করলে পরামর্শ চাই। উনিও আমাকে বিভিন্ন পরামর্শ দেন। আমার কাছে রায়নাই আইপিএলের রাজা।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
