---
title: "টি টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট, কোন বোলার নিলেন ?"
url: "https://prothomkolkata.com/which-bowler-took-7-wickets-in-one-match-in-t20-cricket/"
published: "2023-07-26T07:43:50+00:00"
modified: "2023-07-26T07:43:50+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# টি টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে ৭ উইকেট, কোন বোলার নিলেন ?

**।। প্রথম কলকাতা ।।**

আইসিসি পুরুষদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া আঞ্চলিক কোয়ালিফায়ার বি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই ইতিহাস লিখলেন সায়াজরুল ইদ্রাস। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রথম বারের মতো কোনও বোলার এক ম্যাচে ৭ উইকেট নেওয়ার নজির গড়লেন। চিনের বিরুদ্ধে ৮ রানে ৭ উইকেট নিয়ে দুর্দান্ত পরিসংখ্যান সহ নজির গড়েছেন তিনি। মোট ১২জন বোলারের এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে। যার মধ্যে ভারতের দুই তারকা দীপক চাহার এবং যুজবেন্দ্র চাহাল রয়েছেন।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
