---
title: "কবে থেকে শুরু হচ্ছে ISL ? প্রথম ম্যাচে মুখোমুখি কারা?"
url: "https://prothomkolkata.com/when-is-isl-starting-who-is-facing-in-the-first-match/"
published: "2023-09-05T06:56:53+00:00"
modified: "2023-09-05T06:56:53+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ফুটবল"]
---

# কবে থেকে শুরু হচ্ছে ISL ? প্রথম ম্যাচে মুখোমুখি কারা?

**।। প্রথম কলকাতা ।।**

ডুরান্ড কাপ শেষ হতে ফুটবল সমর্থকদের মধ্যে আলোচনা শুরু ISL নিয়ে। এবার ১০ বছরে পা দেবে ISL। আর এবার ISL-এ নতুন দল যোগ হবে। আনুষ্ঠানিকভাবে ISL-এর ঘোষণা না হলেও চলতি মরশুমের ISL শুরু হতে পারে পুজোর আগেই। কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু FC প্রথম ISL-এ মুখোমুখি হবে। তবে কবে ডার্বি হবে তা জানা যায়নি। এবার ISL-এ অন্যতম ফেভারিট হিসেবে শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্টস। কারণ গতবার তারা জিতেছে এবং এবার তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। নজর থাকবে, ISL-এ নতুন পা রাখা পঞ্জাব এফসির দিকেও।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
