---
title: "ভালোবাসা নিয়ে কি বলেছেন হুমায়ূন আহমেদ?"
url: "https://prothomkolkata.com/what-did-humayun-ahmed-say-about-love/"
published: "2022-12-19T12:59:00+00:00"
modified: "2022-12-19T12:59:00+00:00"
author: "তামান্না দাশগুপ্ত"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["অফবিট"]
---

# ভালোবাসা নিয়ে কি বলেছেন হুমায়ূন আহমেদ?

**।। প্রথম কলকাতা ।।**

**বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভেতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।**

**ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।**

**সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।**

**ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সব পৃথিবী তলিয়ে যেত। এমনকি হিমালয় পর্বতও!**

**কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এ ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।**
