---
title: "বাংলার স্কুলে একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর, দ্বিগুণ ছাত্রীদের আর্থিক সহায়তা"
url: "https://prothomkolkata.com/west-bengal-school-education-schemes-2026/"
published: "2026-09-29T10:09:50+00:00"
modified: "2026-09-29T10:09:51+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বাংলার স্কুলে একগুচ্ছ ঘোষণা শুভেন্দুর, দ্বিগুণ ছাত্রীদের আর্থিক সহায়তা

West Bengal School Education Schemes 2026: পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সারথি অনুষ্ঠান থেকে। সাইকেল বিতরণ কর্মসূচি সারথী অনুষ্ঠানের প্রধান লক্ষ্য। এছাড়া ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা বৃদ্ধি, স্মার্ট বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন কন্যারত্ন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০২৭ সাল থেকে ২০০০ টাকা করা হয়েছে। এবার থেকে নবম দশম নয় একেবারে অষ্টম শ্রেণী থেকে সারথি প্রকল্প চালু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ব্রতচারী, এনসিসির চালু করার কথা বলেছেন। ক্রীড়া ক্ষেত্রে মানোন্নয়ন ঘটানো তার লক্ষ্য । ছাত্র-ছাত্রীদের বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে। তবে ১০ হাজার টাকা একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মোবাইল কেনার জন্য দেওয়া হতো। তিনি এই ব্যবস্থার বিরুদ্ধে জানিয়েছেন এবার থেকে শিক্ষা সংক্রান্ত ট্যাব দেওয়া হবে তার পরিবর্তে। মোবাইল দেওয়া হবে না। অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষা মন্ত্রী উপস্থিত ছিলেন।

#WestBengalSchools #SchoolEducation #SarathiScheme #SmartSchools #StudentWelfare #TeacherRecruitment #MidDayMeal #VivekanandaMeritScholarship #EducationNews
