---
title: "WBPSC Recruitment 2022: কর্মী নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি"
url: "https://prothomkolkata.com/west-bengal-public-service-commission-recruitment-know-application-details/"
published: "2022-11-17T08:46:55+00:00"
modified: "2022-11-17T08:46:55+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# WBPSC Recruitment 2022: কর্মী নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

**।। প্রথম কলকাতা ।।**

WBPSC Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিজ্ঞপ্তি প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের (WBPSC Recruitment 2022) জন্য। জানা গিয়েছে এই নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য। মূলত সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে।

**আবেদনের সময়সীমা—**

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া যা চলবে ৭ ডিসেম্বর অবধি।

**আবেদন মূল্য—**

এই পদে আবেদন জানাতে গেলে অসংরক্ষিত ক্যাটেগরিভুক্ত প্রার্থীদের দিতে হবে ১৬০ টাকা। এসসি, এসটি ও পিডব্লিউডি ক্যাটেগরিভুক্ত(SSC, ST, PWD) প্রার্থীদের এই পদে আবেদন জানাতে কোনও টাকা জমা দিতে হবে না।

**বয়সসীমা কত?**

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী, তাদের জন্য বয়সের উর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে।

**শিক্ষগত যোগ্যতা—**

তিনটি পদের প্রার্থীদেরই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।

**কোন ওয়েবসাইটে করা যাবে আবেদন?**

আগ্রহী প্রার্থীরা কমিশনের সরকারি ওয়েবসাইট wbpsc.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে গেলেই আবেদনপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। প্রতিটি ডকুমেন্ট দিতে হবে নির্দিষ্ট আকারেই।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
