---
title: "চোটের কারণে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা, চিন্তায় বাবর আজম"
url: "https://prothomkolkata.com/two-pakistani-stars-uncertain-for-the-rest-of-the-asia-cup-due-to-injury-babar-azam/"
published: "2023-09-13T06:12:18+00:00"
modified: "2023-09-13T06:12:18+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# চোটের কারণে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা, চিন্তায় বাবর আজম

**।। প্রথম কলকাতা ।।**

চলতি এশিয়া কাপে মাথাব্যাথা বাড়ল বাবর আজমের। চোটে বাকি এশিয়া কাপে অনিশ্চিত দুই পাক তারকা। তারা কারা? যাদের জন্য চিন্তায় পাকিস্তান ? ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছেন এই দুই তারকা। যাদের জন্যই এশিয়া কাপে পাকিস্তানের ভালো পারফম্যান্স এর অন্যতম কারিগর তারা। পাকিস্তানের পেস ত্রয়ীর মধ্যে ২জন চোটজনিত কারনে অনিশ্চিত তাঁরা হলেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। পাকিস্তান টিম ম্যানেজমেন্ট অবশ্য তড়িঘড়ি দুই প্লেয়ারকে ব্যাক আপ হিসেবে ডেকেছে। টিম ম্যানেজমেন্ট এসিসির টেকনিক্যাল কমিটির কাছে তাঁদের বদলি হিসেবে শাহনওয়াজ দাহানি ও জামান খানকে খেলানোর অনুরোধ করবে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
