---
title: "Weather Update: জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু নতুন বাংলা বছর, কী আপডেট হাওয়া অফিসের ?"
url: "https://prothomkolkata.com/the-new-bengali-year-started-with-scorching-heat-what-is-the-update-of-the-air-office/"
published: "2023-04-16T06:10:12+00:00"
modified: "2023-04-16T06:10:12+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা","কলকাতা"]
---

# Weather Update: জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু নতুন বাংলা বছর, কী আপডেট হাওয়া অফিসের ?

**।। প্রথম কলকাতা ।।**

**Weather Update:** গত কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে তীব্র দাবদাহ। তীব্র গরমে নাজেহাল শহরবাসী, বাড়ি থেকে রাস্তায় বেরোনোর উপায় নেই । গুমোট গরমে ঘেমেনেয়ে একসা হতে হচ্ছে মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে নিম্নচাপ অক্ষরেখার ফলে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুধু তাই নয়, এর জেরে স্বস্তির বদলে উঠলে অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। পয়লা বৈশাখের দিন তাপমাত্রা প্রায় ৪০ ছুঁয়েছিল। আলিপুর আবহাওয়া দফতরের রেকর্ড বলছে গত ১০ বছরে শুধুমাত্র ২০১৬ সালের পয়লা বৈশাখেই তাপমাত্রা ৪০ ছুঁয়েছিল। গত ২৪ ঘন্টা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস।রবিবার সকাল থেকে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় গত ১০ বছরে দ্বিতীয়বার বছরের প্রথম দিন পয়লা বৈশাখে ৪০ ডিগ্রি ছুঁল পারদ।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ‘লু’ বইবার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা ক্রমশ আরও বাড়বে।লু থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। কৃষিকাজ ও স্বাস্থ্যক্ষেত্রে প্রভাব পড়বে। চৈত্র শেষ করে সহবে বৈশাখে পা ৷ বিগত কয়েকদিন ধরে তুমুল তাপপ্রবাহ কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে নাজেহাল করে তুলছে ৷ কাঠফাটা রোদ আর গরম হাওয়া। গত কয়েকদিন ধরেই এমন আবহাওয়ার সাক্ষী থাকছে বঙ্গবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বইছে লু। জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
