---
title: "তামিমই একা নন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন এই ক্রিকেটাররা"
url: "https://prothomkolkata.com/tamim-is-not-alone-these-cricketers-returned-to-cricket-after-retirement/"
published: "2023-07-12T07:31:39+00:00"
modified: "2023-07-12T07:31:39+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# তামিমই একা নন, অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছিলেন এই ক্রিকেটাররা

**।। প্রথম কলকাতা ।।**

কোনও কোনও ক্রীড়াবিদ থাকেন যাঁরা অভিমান করে অবসর ঘোষণা করেন। সম্প্রতি অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেট অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তামিমের মত আর কারা অবসর ঘোষণার পর ফের অবসর ভেঙে ২২ গজে ফিরেছেন ?

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের কেভিন পিটারসেন। পরে অবশ্য তিনি ইংল্যান্ডের হয়ে আরও ৮টি ওয়ান ডে ম্যাচে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন।

![](http://prothomkolkata.com/wp-content/uploads/2023/07/IMG-20230712-WA0033-300x175.jpg)

২০২২ সালে পারিবারিক কারণে অবসর নেন শ্রীলঙ্কান তারকা ভানুকা রাজাপক্ষে। পরে তিনিও ফেরেন জাতীয় দলে।

![](http://prothomkolkata.com/wp-content/uploads/2023/07/IMG-20230712-WA0034-300x175.jpg)

২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের মইন আলি। কিন্তু পরে জাতীয় দলে মইনের প্রত্যাবর্তন হয়।

![](http://prothomkolkata.com/wp-content/uploads/2023/07/IMG-20230712-WA0035-300x175.jpg)

২০০৬ থেকে ২০১৭ মোট ৫ বার অবসর নিয়েছেন শাহিদ আফ্রিদি। কিন্তু পরবর্তী পর্যায়ে ফের ২২ গজে ফিরেছেন পাক তারকা।

![](http://prothomkolkata.com/wp-content/uploads/2023/07/IMG-20230712-WA0036-300x175.jpg)

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
