---
title: "বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জয়শঙ্করকে জানাবেন পরিস্থিতি"
url: "https://prothomkolkata.com/suvendu-adhikari-on-bangladesh/"
published: "2026-11-22T13:44:23+00:00"
modified: "2026-11-22T13:50:54+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# বাংলাদেশের ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জয়শঙ্করকে জানাবেন পরিস্থিতি

**Suvendu Adhikari on Bangladesh**: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর আশঙ্কা, প্রতিবেশী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের যে অভিযোগ সামনে আসছে, তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন তিনি।

রবিবার সন্ধ্যায় পিডব্লিউডির তাঁবুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে নিজের উদ্বেগের কথা জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, **“বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেখানে যা ঘটছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আমি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমি কালই জয়শঙ্করজিকে জানাব।”**

## জয়শঙ্করকে জানাবেন পরিস্থিতি (**Suvendu Adhikari on Bangladesh**)

কেন বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর বক্তব্য, **“বৈদেশিক বিষয় নিয়ে কোনও প্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি মন্তব্য করতে পারেন না, কিংবা নিজে কোনও ব্যবস্থা নিতে পারেন না। তাই আমি কালই জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব।”**

বাংলার বহু মানুষের আত্মীয়স্বজন ও পরিচিতজন বাংলাদেশে রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, **“বাংলার বহু মানুষের প্রিয়জন বাংলাদেশে রয়েছেন। তাঁরা খুবই উদ্বিগ্ন।”**

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের উদ্বেগের কথাই এদিন তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের নজরে আনতে চান তিনি। বিদেশমন্ত্রীর সঙ্গে তাঁর প্রস্তাবিত যোগাযোগের পর বিষয়টি নিয়ে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
