---
title: "বিশ্বকাপের আগে হাসপাতালের বেড ভাড়া করে ফেললেন সমর্থকরা! কিন্তু কেন ?"
url: "https://prothomkolkata.com/supporters-rented-hospital-beds-before-the-world-cup-but-why/"
published: "2023-07-22T06:19:25+00:00"
modified: "2023-07-22T06:19:25+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# বিশ্বকাপের আগে হাসপাতালের বেড ভাড়া করে ফেললেন সমর্থকরা! কিন্তু কেন ?

**।। প্রথম কলকাতা ।।**

চলতি বছর অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতিমধ্যেই ঘোষিত হয়েছে সূচি। ভারত-পাকিস্তান লড়াই মানেই উত্তেজনার পারদ। ক্রিকেটপ্রেমীদের উৎসাহে জল ঢালা মুশকিলই নয়, অসম্ভব! যার প্রমাণ ফের মিলল ওয়ানডে বিশ্বকাপের কয়েক মাস আগেই। হোটেল ভাড়া না পেয়ে ভারত-পাক ম্যাচের সাক্ষী থাকতে হাসপাতালের বেডই ভাড়া করে ফেললেন সমর্থকরা। হোটেল ভাড়াও ওই সময় চড়া থাকে। বিমানের টিকিটের দামও আকাশছোঁয়া। বিশ্বকাপের ভারত-পাক মহারণ যাতে মিস না হয় তাই এই সিদ্ধান্ত।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
