---
title: "পাসপোর্টের আবেদন আদৌ হাসিনার? নাকি সই জাল করে অন্য খেলা? জল্পনা তুঙ্গে"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-passport-application-signature/"
published: "2026-11-19T18:31:13+00:00"
modified: "2026-11-19T18:57:30+00:00"
author: "অতিথি লেখক"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# পাসপোর্টের আবেদন আদৌ হাসিনার? নাকি সই জাল করে অন্য খেলা? জল্পনা তুঙ্গে

Sheikh Hasina Passport: এবার নয়া বিতর্ক। আইনজীবী সংস্থা ম্যাট্রিক্সের পাসপোর্ট আবেদন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হল। বিতর্কের কারণ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর।

## সই জাল? (Sheikh Hasina Passport Signature )

গত ৯ নভেম্বর আইনজীবী সংস্থা ম্যাট্রিক্সের তরফে একটি চিঠি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়। শেখ হাসিনার পাসপোর্ট এবং ট্রাভেল ভিসা সংক্রান্ত আবেদনের পরামর্শ চেয়ে। বৃহস্পতিবার ১৯ তারিখ আর এক দফা চিঠি আসে ম্যাট্রিক্সের তরফ থেকে। বাংলাদেশ হাই কমিশনে। পূর্বতন চিঠির ফলোআপ হিসাবে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বাঁধে হাসিনার একটি সই ফাঁস হয়ে যাওয়ার পর। যাতে ৯ নভেম্বরের তারিখ রয়েছে। শেখ হাসিনার নামের পরে স্বাক্ষর করা রয়েছে। আর সেই স্বাক্ষর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রচলিত স্বাক্ষরের সঙ্গে মিলছে না। যে স্বাক্ষরটি রয়েছে ইংরেজিতে। সাধারণভাবে হাসিনা সই করে থাকেন বাংলায়।

২০২৪ সালে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সময় তিনি যে স্বাক্ষর করেছিলেন বা সেই বছরের জানুয়ারি মাসে একটি সরকারি নথিতে হাসিনা যে সই করেছিলেন তার সঙ্গে ম্যাট্রিক্সের বয়ানে হাসিনার স্বাক্ষর সম্পূর্ণ আলাদা।
তাহলে কি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম নিয়ে অন্য কেউ এই কাজটি করছেন? বাংলাদেশকে অশান্ত করার একটা চক্রান্তকে সামনে রেখে কোনও অশুভ শক্তি তার স্বার্থসিদ্ধি করছে? উঠে আসছে এমন হাজারো প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, পাসপোর্ট এর আবেদন কি আদৌ শেখ হাসিনা করেছিলেন? নাকি বাংলাদেশকে অশান্ত করতে এ এক নতুন ছক?

![](https://prothomkolkata.com/wp-content/uploads/2026/11/1001332910.jpg)

## হাসিনা চুপ কেন? (Sheikh Hasina Passport Controversy)

যার স্বাক্ষরকে কেন্দ্র করে এই বিতর্ক, সেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামি লিগের তরফ থেকে কেন কোনও বিবৃতি দেওয়া হল না এই বিষয়ে, সেটা নিয়েও জল্পনা তুঙ্গে উঠেছে। হাই কমিশনের তরফ থেকে গত ৯ নভেম্বর বলা হয়েছিল, ম্যাট্রিক্সের পক্ষ থেকে হাসিনার পাসপোর্ট সংক্রান্ত একটি চিঠি ইমেল মাধ্যমে পাওয়া গিয়েছে। সেটি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে মন্তব্য করা হয়েছিল, আদৌও অনুরোধটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনও উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনও নথি বা প্রমাণপত্র ছিল না।

যে অথরাইজেশনের প্রশ্ন তুলেছিল হাই কমিশন, বৃহস্পতিবার প্রকাশ্যে আসা স্বাক্ষর সেই প্রশ্নকেই আরও দৃঢ় করে দিল। জল্পনা বাড়িয়ে দিল, এই স্বাক্ষর এবং আবেদন হাসিনা স্বয়ং করেছিলেন তো? আওয়ামি লিগ বা দলের তরফ থেকে চুপ থাকা সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

## পাসপোর্টের নাম করে কি অন্য চক্রান্ত? (Bangladesh Sheikh Hasina Passport Controversy)

ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন আওয়ামি নেত্রী। আর সেই ঘোষণার পর থেকেই নতুন করে হিংসা শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে। ট্রেন-বাসে অগ্নিসংযোগ, থানা দখল, মানুষের মৃত্যু বাদ যাচ্ছে না কিছুই। আর এই হিংসাত্মক পরিস্থিতির পিছনে বারবার উঠে আসছে আওয়ামি লিগের নাম। নেত্রী ফিরবেন, তাঁকে ফেরানো হবে এই বার্তা সামনে রেখে পথে নেমে হিংসাত্মক আন্দোলন করছে আওয়ামি লিগ। এই অশান্ত পরিস্থিতির মধ্যে হাসিনা বাংলাদেশে আদৌ কি যাবেন, সেই প্রশ্ন উঠে আসছে। নাকি, পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট ইত্যাদির প্রসঙ্গ তুলে নতুন করে বাংলাদেশকে অশান্ত করার একটা ঘৃণ্য খেলা চলছে? ভুয়া স্বাক্ষরের জল্পনা এইসব আশঙ্কাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল।
