---
title: "হাসিনা বেঁচে আছেন ? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের উত্তর দিলেন খোদ আওয়ামীলীগ সভানেত্রী হাসিনা"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-health-rumours/"
published: "2026-11-27T14:33:47+00:00"
modified: "2026-11-27T18:19:32+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# হাসিনা বেঁচে আছেন ? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের উত্তর দিলেন খোদ আওয়ামীলীগ সভানেত্রী হাসিনা

`Sheikh Hasina Health Rumours`: সমাজমাধ্যমে শেখ হাসিনার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়েছিল নানা জল্পনা ও গুঞ্জন। এবার সেইসব আলোচনার জবাব দিতে অডিয়ো বার্তা প্রকাশ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে নিজের শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট বক্তব্য জানিয়ে তিনি দাবি করেছেন, তিনি সুস্থ আছেন, তাঁর কোনও অসুবিধা হয়নি।

## শারীরিক অবস্থা সম্পর্কে কী জানালেন তিনি? (`Sheikh Hasina Health Rumours`)

অডিয়ো বার্তায় শেখ হাসিনাকে বলতে শোনা যায়, “আমি অসুস্থ নই, আমি সুস্থ আছি। আমার কোনও অসুখ হয়নি। আমি স্পষ্ট করে সবাইকে জানাতে চাই, আমি ঠিকই আছি, আমার কোনও অসুবিধা হয়নি।” পাশাপাশি তিনি বলেন, দেশ ও দেশের মানুষকে উদ্ধার করার জন্য তাঁকে কাজ করতে হবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশেও তাঁর বার্তা, তিনি ভালো আছেন। তাঁর অসুস্থতার খবর শুনে নেতা-কর্মীদের যেন মন খারাপ না হয় বা তাঁরা যেন কষ্ট না পান।

আওয়ামী লীগের যাচাইকৃত সমাজমাধ্যমের পাতায় এই অডিয়ো বার্তা প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার এই বক্তব্য সামনে আসার পর তাঁর অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া জল্পনার জবাব হিসেবেই বার্তাটিকে দেখা হচ্ছে।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা **[(PROTHOM KOLKATA](https://youtu.be/a-mT0GZwl_k?si=gqPlyr5VU2Ho-no0))** youtube চ্যানেল

https://youtu.be/76cKy813Ksw?si=LW4fU00oWF4eiQYL
