---
title: "মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না শেখ হাসিনা? আইনমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা"
url: "https://prothomkolkata.com/sheikh-hasina-death-sentence-appeal-2/"
published: "2026-11-14T07:44:37+00:00"
modified: "2026-11-14T07:44:42+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন না শেখ হাসিনা? আইনমন্ত্রীর মন্তব্য ঘিরে জোর চর্চা

`Sheikh Hasina Death Sentence`: **বাংলাদেশের আইনমন্ত্রী মো**.**আসাদুজ্জামান জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না।** শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে আপিলের সুযোগ নেই।

## কী জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী? (`Sheikh Hasina Death Sentence`)

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, তাঁকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এখন তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের। অর্থাৎ, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এদিকে, ২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলির তদন্ত জেলায় জেলায় শীঘ্রই শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন এই কাজ পরিচালনা করবে এবং সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ায় সরকার কোনও রকম হস্তক্ষেপ করবে না। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে নিজেদের কাজ করবে।
