---
title: "সৌরভ অনুপ্রেরণা ! দাদাকে দেখেই ডান হাতে ব্যাটিং ছেড়েছিলেন এই ক্রিকেটার"
url: "https://prothomkolkata.com/saurabh-inspiration-this-cricketer-left-right-handed-batting-after-seeing-his-grandfather/"
published: "2023-06-30T11:34:22+00:00"
modified: "2023-06-30T11:34:22+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# সৌরভ অনুপ্রেরণা ! দাদাকে দেখেই ডান হাতে ব্যাটিং ছেড়েছিলেন এই ক্রিকেটার

**।। প্রথম কলকাতা ।।**

বিদেশের মাঠে গিয়ে জিততে শেখা। এছাড়া তাঁর কামব্যক, তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া এই সকল কারণেই ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ফ্যান হয়ে যান ভারতের এই তরুণ ক্রিকেটার। শুধু তাই নয় সৌরভকে দেখেই ডান হাতে ব্যাটিং ছেড়েছিলেন এই ভারতীয় তারকা। সৌরভকে দেখেই ছোট বেলায় ডান হাতে ব্যাট ছেড়ে বাঁ হাতে ব্যাট শুরু করেছিলেন তিনি। জানান, সৌরভকে আদর্শ মানার পর ডান হাতে ব্যাট করা ছেড়েছিলাম। ধীরে ধীরে বাঁ হাতে ব্যাটিং রপ্ত করি। কিন্তু কে তিনি ? যার কাছে সৌরভ গাঙ্গুলি অনুপ্রেরণা ? তিনি হলেন ভেঙ্কটেশ আইয়র। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা দিক তুলে ধরলেন তিনি।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
