---
title: "কলম্বোয় ইতিহাস লিখলেন রবীন্দ্র জাদেজা, ব্যাপারটা কী ?"
url: "https://prothomkolkata.com/ravindra-jadeja-wrote-history-in-colombo-what-is-the-matter/"
published: "2023-09-16T08:14:53+00:00"
modified: "2023-09-16T08:14:53+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# কলম্বোয় ইতিহাস লিখলেন রবীন্দ্র জাদেজা, ব্যাপারটা কী ?

**।। প্রথম কলকাতা ।।**

কলম্বোয় ইতিহাস লিখলেন রবীন্দ্র জাদেজা। ঢুকে পড়লেন কপিল দেবদের এলিট ক্লাবে। ব্যাপারটা কী? চলুন খোলসা করেই বলা যাক। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজার ঝুলিতে চলে এল ২০০ নম্বর উইকেট। জাদেজা কেরিয়ায়ের ১৭৫ তম ইনিংসে এসে এই মাইলস্টোন তৈরি করলেন। সপ্তম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন জাদেজা। প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে এই রেকর্ডে নিজের নাম লেখালেন তিনি। ভারতীয়দের মধ্যে জাদেজা ছাড়াও রয়েছেন অনিল কুম্বলে, জাভাগল শ্রীনাথ, অজিত আগরকর, জাহির খান ও হরভজন সিং।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
