---
title: "কোহলিকে আউট করার উপায় বললেন এনটিনি, দিলেন মজার উত্তর"
url: "https://prothomkolkata.com/ntini-said-how-to-get-kohli-out-gave-a-funny-answer/"
published: "2023-08-30T07:34:13+00:00"
modified: "2023-08-30T07:34:13+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# কোহলিকে আউট করার উপায় বললেন এনটিনি, দিলেন মজার উত্তর

**।। প্রথম কলকাতা ।।**

প্রতি মুহূর্তে বিরাট কোহলির কাছে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে থাকে, এমনটা নিজেই জানিয়েছিলেন তিনি। যে কোনো ক্রিকেট ফরম্যাটেই তাকে আউট করা বেশ বুদ্ধিমত্তার কাজ। কিন্তু সেই কাজই এবার সহজ করে দিলেন, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মাখায়া এনটিনি। তিনি বলেন, বিরাট কোহলির ব্যাপারে একটা কথা বলতে চাই, তুমি যদি প্রতিপক্ষ দলের খেলোয়াড় কিংবা বোলার হও, তাহলে ব্যাটিংয়ের সময় ওকে স্লেজিং কোরো না। ওকে বিরক্ত করলে মূল্য দিতে হবে। এর চেয়ে ভালো ওকে ওর মতো থাকতে দাও, তাহলে সে–ই বিরক্ত হবে এবং একসময় ভুল করে বসবে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
