---
title: "Neha Sharma: জিমের জন্য লাখ টাকার ব্যাগ অভিনেত্রী নেহার! চক্ষু চড়কগাছ নেটিজেনদের"
url: "https://prothomkolkata.com/neha-sharma-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/"
published: "2022-11-14T17:43:03+00:00"
modified: "2022-11-14T17:43:03+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম আনন্দ"]
---

# Neha Sharma: জিমের জন্য লাখ টাকার ব্যাগ অভিনেত্রী নেহার! চক্ষু চড়কগাছ নেটিজেনদের

**।। প্রথম কলকাতা ।।**

Neha Sharma: সেলেব মানেই সে ব্যবহার করবে দামী ব্র্যান্ডের জিনিসপত্র। তারকা মানেই তাঁকে দেখতে হতে হবে আকর্ষণীয়। এরকমই তথাকথিত কিছু ধারণা রাখে মানুষ। তাই জিমে শুধু ঘাম ঝরানোর জন্য যদি কোনও অভিনেতা বা অভিনেত্রী louis vuitton-এর ব্যাগ ব্যবহার করেন, তাহলেও সেটা অত্যন্ত সাধারণ বিষয় হওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে অনেকেই হয় অবাক হন, নয়তো নেটমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু করেন। সোমবার এই কোম্পানিরই একটি ব্যাগ কাঁধে জিমে যেতে দেখা গিয়েছে অভিনেত্রী নেহা শর্মাকে।

প্রতিদিনের মতো সোমবারও জিমে গিয়েছিলেন অভিনেত্রী। এদিন জিমের জন্য হালকা নীল রঙের পোশাক বেছে নিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে তাঁর কাঁধে ছিল দেড় লাখ টাকার কাছাকাছি louis vuitton-এর হ্যান্ড ব্যাগ। Voompla এদিন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যেখানে অভিনেত্রীর সেই ব্যাগ লোকের বেশি করে নজর কেড়েছে। ভিডিওটিতে নেটিজেনদের কেউ লিখেছেন, 'WOW!'। কারোর আবার নজর ছিল তাঁর ব্যাগের দিকে। তবে এটা সত্য তিনি জিমে যান কিংবা না যান, sporty outfit পরতে পছন্দ করেন অভিনেত্রী। সম্প্রতি শিকাগোতে ছুটি কাটাতে গিয়েছিলেন নায়িকা। সেখানেও নেহার সাধারণ পোশাক-আশাকের সঙ্গে louis vuitton-এর ব্যাগ তাঁর লুকে একটা ডিজাইনার টাচ রেখেছিল। তবে এর থেকে বোঝা যায় যে তিনি এই কোম্পানির ব্যাগ কতটা পছন্দ করেন।

অভিনয়ে আসার আগে মডেলিং করেছেন নেহা। তেলেগু ইন্ডাস্ট্রি দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। বলিউডে 'ক্রক' ছবির হাত ধরে ডেবিউ করেছেন নায়িকা। এই মুহূর্তে ইন্ডাস্ট্রির বোল্ড, সাহসী অভিনেত্রীদের তালিকায় নাম আসে তাঁর। নায়িকার ভক্ত সংখ্যাও বেশ ভালো।

**কেন এত দাম হয় louis vuitton-এর ব্যাগের?**

সাধারণত বড় বড় তারকারাই এই কোম্পানির ব্যাগ ব্যবহার করে থাকেন। বিভিন্ন দামের হয় এটি। কিন্তু তা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। ৬০ হাজার থেকে শুরু করে এক লাখ, দেড় লাখ, ২ লাখ টাকারও ব্যাগ রয়েছে এই কোম্পানির। আসলে লুই ভিতোঁ একটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড। যার ব্যাগের দাম সবসময়ই বেশি থাকে। এই ব্র্যান্ডের জিনিস বেশি নকল হয়।

২০১০-এ মিলওয়ার্ড ব্রাউনের স্টাডি অনুযায়ী, সেই সময়ে বিশ্বের ১৯তম ভ্যালুয়েবল ব্র্যান্ড এটি। Millward Brown Optimor-এর ২০১১ BrandZ স্টাডি অনুসারে, একটি লিস্ট বের হয়। সেখানে বলা হয়, টানা ৬ বছরের কাছাকাছি লুই ভিতোঁ সবথেকে বেশি শক্তিশালী ১০টি ব্র্যান্ডের মধ্যে একটি। এদিন অভিনেত্রী নেহা শর্মার কাছে এই ব্র্যান্ডের ব্যাগই দেখা গিয়েছে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
