---
title: "মেসির ক্লাব ইন্টার মায়ামিকে টেক্কা মোহনবাগানের, ব্যাপারটা কী ?"
url: "https://prothomkolkata.com/messis-club-inter-miami-ace-mohun-bagan-what-is-the-matter/"
published: "2023-06-14T14:15:42+00:00"
modified: "2023-06-14T14:15:42+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ফুটবল"]
---

# মেসির ক্লাব ইন্টার মায়ামিকে টেক্কা মোহনবাগানের, ব্যাপারটা কী ?

**।। প্রথম কলকাতা ।।**

ইন্টার মায়ামিতে মেসির যোগদানের ঘোষণার পর থেকেই ইন্টার মায়ামি নিয়ে আগ্রহ বেড়েছে ফুটবল প্রেমীদের। কিন্তু আপনাকে যদি বলা হয়, ইন্টার মায়ামির থেকে মোহন বাগান অনেক উপরে! ভিমরি খেলেন বুঝি ? যতই আশ্চর্য বলে মনে হোক, সত্যি এটাই। আসলে ব্যাপারটা ঠিক কী? চলুন খোলসা করেই বলা যাক। বিশ্ব ক্লাব ব়্যাঙ্কিংয়ে মোহনবাগানের থেকে অনেকটাই নীচে মেসির পরবর্তী ক্লাব ইন্টার মায়ামি। ফুটবল ডেটাবেস ক্লাব ব়্যাঙ্কিং অনুযায়ী,মায়ামি রয়েছে ১৫৮০-তে। মোহনবাগানের ব়্যাঙ্কিং ৬৩৫। অন্যদিকে ইস্টবেঙ্গলের ব়্যাঙ্কিং ৮০০।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
