---
title: "১০ই অক্টোবর মহালয়া, দুর্গারূপে পর্দা মাতাবেন ইধিকা-শুভশ্রী-দিতিপ্রিয়া! কোন চ্যানেলে দুর্গা কে?"
url: "https://prothomkolkata.com/mahalaya-2026-bengali-tv-special/"
published: "2026-10-09T04:36:50+00:00"
modified: "2026-10-09T04:36:51+00:00"
author: "তামান্না দাশগুপ্ত"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ধর্ম কর্ম","প্রথম আনন্দ"]
---

# ১০ই অক্টোবর মহালয়া, দুর্গারূপে পর্দা মাতাবেন ইধিকা-শুভশ্রী-দিতিপ্রিয়া! কোন চ্যানেলে দুর্গা কে?

Mahalaya 2026 Bengali TV Special: শরতের ভোরে আকাশ-বাতাস যখন শিউলির গন্ধে মুখরিত, তখনই বাঙালি বোঝে উমা আসছে। আর মহালয়ার ভোরে বীরেন ভদ্রের চণ্ডীপাঠের সাথে ছোটপর্দায় দেবী দুর্গার আবির্ভাব না দেখলে বাঙালির পুজো যেন ঠিক জমে ওঠে না। আগামী ১০ই অক্টোবর মহালয়ার পূণ্যলগ্নে বাংলার চার প্রধান বিনোদন চ্যানেল জি বাংলা, স্টার জলসা, সান বাংলা এবং কালার্স বাংলা দর্শকদের জন্য নিয়ে আসছে বিশেষ মহালয়া অনুষ্ঠান। এই বছর দেবী দুর্গা ও তাঁর বিভিন্ন মহীয়সী রূপে কাদের দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যেই ভক্ত ও অনুগামীদের উৎসাহ তুঙ্গে।

প্রতিবারের মতো এবারও জি বাংলা দেবী মাহাত্ম্যের নতুন আখ্যান নিয়ে হাজির হচ্ছে। তাদের বিশেষ আয়োজন "অশুভনাশিনী ত্রিনয়ণী"-তে দেবী মহামায়া ও মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পাল-কে। তাঁর শান্ত অথচ তেজস্বী রূপ ইতিমধ্যেই প্রোমোতে দর্শকদের বেশ নজর কেড়েছে। দেবীর বিভিন্ন অবতারে ধারাবাহিকের জনপ্রিয় মুখদের সঙ্গে নিয়ে জি বাংলা এবারও এক চমকপ্রদ পরিবেশনা সাজিয়েছে।

অন্যদিকে পিছিয়ে নেই স্টার জলসাও। স্টার জলসার নিজস্ব বিশেষ মহালয়ার অনুষ্ঠানে রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী'-তে দেবী দুর্গা মহিষাসুরমর্দিনী ও পার্বতী রূপে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে। তাঁর নিখুঁত অভিনয় এবং দেবী প্রতিমার মতো চেহারার সৌম্য ভাব এই বারের জলসার মহালয়াকে নতুন মাত্রা দিয়েছে।

সান বাংলা তাদের দর্শকদের জন্য নিয়ে আসছে "অভয়াশক্তি-যুগে যুগে অপরাজিতা"। এই চ্যানেলে দেবী দুর্গার মহাশক্তি রূপে পর্দায় ঝড় তুলতে প্রস্তুত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এবারও তাঁর তেজস্বী উপস্থাপনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

আগামী ১০ই অক্টোবর ভোর ৫টায় সমস্ত বাংলা বিনোদন চ্যানেলে একযোগে শুরু হবে এই দেবী বন্দনা। ছোটপর্দার টিআরপি যুদ্ধে কোন চ্যানেলের দেবী দুর্গা দর্শকদের মন বেশি জয় করতে পারে, এখন সেটাই দেখার।

#Mahalaya2026 #Mahalaya2026BengaliTVSpecial #IdhikaPaul #ZeeBangla #GoddessDurga #DurgaPuja2026 #MahishasuraMardini #BengaliTelevision #StarJalsha
