---
title: "নতুন চ্যালেঞ্জের সামনাসামনি কোহলি, জিততে মরিয়া কিং"
url: "https://prothomkolkata.com/kohli-facing-new-challenges-king-desperate-to-win/"
published: "2023-08-29T12:09:17+00:00"
modified: "2023-08-29T12:09:17+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# নতুন চ্যালেঞ্জের সামনাসামনি কোহলি, জিততে মরিয়া কিং

**।। প্রথম কলকাতা ।।**

প্রত্যাশা থাকুক, আবেগ থাকুক। তবে এটা জেনে রাখুন, ক্রিকেটারদের থেকে বেশি আর কেউ ট্রফিটা চায় না। ঘরের মাঠে আবার বিশ্বকাপ খেলতে নামার আগে বিরাট কোহলির প্রত্যাশা যেমন ঠিক এমনটাই। ২০১১ র বিশ্বকাপে অর্থাৎ ১২ বছর আগের বিশ্বকাপের সময়েও কোহলিকে প্রত্যাশার চাপ সামলাতে হয়েছে। ১৫ বছর খেলার পরেও সেই একই চাপ আর উত্তেজনায় বিরাট কোহলি। এশিয়া কাপ এবং বিশ্বকাপে দলকে ট্রফি জেতাতে মুখ্য ভূমিকা নিতে হবে তাঁকে। তবু বিরাট কোহলি অবশ্য ভয় পাচ্ছেন না। তিনি মুখিয়ে নতুন চ্যালেঞ্জের সামনাসামনি হতে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
