---
title: "ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিতীয় টেস্টে ফের মাইলফলকের সামনে কোহলি"
url: "https://prothomkolkata.com/kohli-again-in-front-of-the-milestone-in-the-second-test-with-the-caribbean/"
published: "2023-07-18T15:04:34+00:00"
modified: "2023-07-18T15:04:34+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# ক্যারিবিয়ানদের সঙ্গে দ্বিতীয় টেস্টে ফের মাইলফলকের সামনে কোহলি

**।। প্রথম কলকাতা ।।**

প্রথম টেস্ট জয়ের সঙ্গে সঙ্গেই যদিও একটি মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছে বিরাট কোহলির। সব থেকে বেশি ম্যাচ জেতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই আরও এক মাইলফলক ছোঁবেন বিরাট। ভারতীয়দের মধ্যে মাত্র তিন জন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। বিরাট কোহলি সেই তালিকায় নাম লেখাতে চলেছেন। সেটি কী ? সেটি হল আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলতে চলেছেন কোহলি। ভারতের হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঝুলিতে । তিনি ৬৬৪টি ম্যাচ খেলেছিলেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ধোনি ও দ্রাবিড়।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
