---
title: "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পতন ভারতের, শীর্ষে কে ?"
url: "https://prothomkolkata.com/indias-fall-in-the-points-list-of-the-world-test-championship-who-is-at-the-top/"
published: "2023-07-26T07:42:26+00:00"
modified: "2023-07-26T07:42:26+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পতন ভারতের, শীর্ষে কে ?

**।। প্রথম কলকাতা ।।**

বৃষ্টি ধুয়ে দিল জয়ের আশা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পতন ভারতের। ভারতের পতন হওয়ায় শীর্ষস্থান এ কোন দল? ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটো টেস্ট থেকে ভারত ২৪ পয়েন্ট তুলতেই পারত। কিন্তু ডমিনিকায় অনুষ্ঠিত প্রথম টেস্ট থেকে ভারত ১২ পয়েন্ট পেলেও দ্বিতীয় টেস্ট থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করে রোহিত শর্মার দল। দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পারত টিম ইন্ডিয়া। পরিবর্তিত পরিস্থিতিতে পয়েন্ট সংগ্রহের শতকরা হারে পাকিস্তানের থেকে পিছিয়ে পড়ে ভারত। টিম ইন্ডিয়া এখন দু'নম্বরে। শীর্ষে পাকিস্তান।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
