---
title: "ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার, আলোচনার বিষয় নিয়ে জল্পনা"
url: "https://prothomkolkata.com/india-us-diplomatic-meeting-dhaka/"
published: "2026-11-12T19:02:58+00:00"
modified: "2026-11-12T19:03:03+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার, আলোচনার বিষয় নিয়ে জল্পনা

India US Diplomatic Meeting: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে দুই কূটনীতিকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে তাঁদের মধ্যে ঠিক কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সূত্রের খবর, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার[দীনেশ ত্রিবেদী](https://prothomkolkata.com/bangladesh-drone-factory/) জুন মাসে বাংলাদেশে আসেন।

এদিকে, ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকও নজর কেড়েছে।
