---
title: "ভারত-পাক ওয়ানডে ম্যাচে সর্বাধিক শূন্য রানে আউট, লজ্জার রেকর্ড কার দখলে ?"
url: "https://prothomkolkata.com/in-india-pak-odi-match-most-zero-runs-out-who-holds-the-record-of-shame/"
published: "2023-08-27T07:58:37+00:00"
modified: "2023-08-27T07:58:37+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# ভারত-পাক ওয়ানডে ম্যাচে সর্বাধিক শূন্য রানে আউট, লজ্জার রেকর্ড কার দখলে ?

**।। প্রথম কলকাতা ।।**

ভারত ও পাকিস্তানের ম্যাচে এই প্লেয়ারের নামে রয়েছে সবচেয়ে বেশি শূন্য করার রেকর্ড, জানলে চমকে যাবেন আপনিও। ভারত-পাক মধ্যেকার ওয়ানডে ম্যাচে এই প্লেয়ার রয়েছেন যিনি বহুবার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ভারত ও পাকিস্তানের মধ্যেকার ওয়ানডে ম্যাচে তিনি সবথেকে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। ভারতের বিরুদ্ধে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ৬৭টি ওডিআই ম্যাচ খেলে ১৫২৪ রান করেছেন, তার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। তবে ভারতের বিরুদ্ধে এই ফরম্যাটে ৬ বার খাতা না খুলেই আফ্রিদি প্যাভিলিয়নে ফিরেছেন।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
