---
title: "ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার খবর নিছক গুজব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী"
url: "https://prothomkolkata.com/humayun-kabir-sheikh-hasina-return-december/"
published: "2026-11-26T12:04:57+00:00"
modified: "2026-11-27T18:26:00+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার খবর নিছক গুজব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Humayun Kabir Sheikh Hasina: ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার খবরকে নিছক গুজব বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাইকোপ্যাথ’ বলে উল্লেখ করে অভিযোগ করেন, দুই হাজার মানুষকে হত্যা করে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর বক্তব্য, একজন অপরাধীর মতোই শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় হাতকড়া পরিয়ে শেখ হাসিনা, হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত এবং পলাতক সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।

[হুমায়ুন কবির](https://prothomkolkata.com/tarique-rahman-india-visit-bangladesh-minister/) বলেন, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার খবর নিছক গুজব। তাঁর কথায়, ডিসেম্বরে হয়ে যাবেন ‘শেখ আসবে না’। তিনি আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং দলের কোনও স্থান নেই। এ দেশের মানুষ তাঁদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

## **পশ্চিমবঙ্গের মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া** (Humayun Kabir Sheikh Hasina)

পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রীর একটি মন্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, পৃথিবীর সব জায়গাতেই রাজনৈতিক পাগল থাকে। রাজ্য সরকারের কথায় কিছু আসে যায় না। বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।

## **গঙ্গার জলবণ্টন চুক্তি নিয়ে ভারতের কাছে চিঠি**

গঙ্গার জলবণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর বক্তব্য, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

## **মার্কিন শুল্ক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফর** (Bangladesh Foreign Affairs)

১৩টি দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এটি তাদের রাজনৈতিক নীতির অংশ। অযৌক্তিক বিষয়গুলি বিবেচনায় রেখেই বাংলাদেশ দরকষাকষি করবে। এ ছাড়া, আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিস্তারিত জানতে অবশ্যই দেখুন প্রথম কলকাতা **[(PROTHOM KOLKATA](https://youtu.be/a-mT0GZwl_k?si=gqPlyr5VU2Ho-no0))** youtube চ্যানেল

https://youtu.be/DcYbPOEeI3Q?si=IO9sOnPao32WdGYg
