---
title: "Holiday List Of 2023: নয়া শিক্ষাবর্ষে কত দিন ছুটি পাচ্ছে স্কুল পড়ুয়ারা ? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ"
url: "https://prothomkolkata.com/how-many-days-of-vacation-are-school-students-getting-in-the-new-academic-year-board-of-secondary-education-informed/"
published: "2022-12-20T09:54:00+00:00"
modified: "2022-12-20T09:54:00+00:00"
author: "তামান্না দাশগুপ্ত"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা","কলকাতা"]
---

# Holiday List Of 2023: নয়া শিক্ষাবর্ষে কত দিন ছুটি পাচ্ছে স্কুল পড়ুয়ারা ? জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ

**।। প্রথম কলকাতা।।**

**Holiday List Of 2023**: ২০২২ শেষ হতে চলল । আসতে চলেছে একটা নতুন বছর ২০২৩ । নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে রয়েছে বিশ্ববাসী। আর নতুন বছর মানেই পুরনো উৎসব গুলিকে নতুন করে পাওয়া। হৈ-হুল্লোড়ের আয়োজন অর্থাৎ সোজা কথায় বলতে গেলে একাধিক ছুটি। ২০২৩ সালের শিক্ষাবর্ষে পড়ুয়ারা ৩৬৫ দিনের মধ্যে রবিবার ছাড়া ঠিক কতগুলি দিন ছুটি পেতে চলেছে ? সেই তালিকা ( Holiday List) প্রকাশ করা হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।

ওই তালিকা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৩ সালে গরমের ছুটির ( Summer Holiday) জন্য রবিবার বাদে ১০ দিন বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । তবে নতুন বছরে পুজোর ( Durga Puja) ছুটি খানিকটা বাড়ানো হয়েছে । ওই বিজ্ঞপ্তি থেকে অনুসারে, রবিবার বাদে পুজোর জন্য ছুটি দেওয়া হবে ২৬ দিন। অর্থাৎ প্রায় এক মাসের কাছাকাছি। মোট মিলিয়ে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ৬৫ টি ছুটির উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলার নিজস্ব কিছু উৎসব থাকে। এছাড়াও বিভিন্ন প্রথা , ভৌগোলিক বৈশিষ্ট্য ও আঞ্চলিক রীতিনীতি অনুযায়ী একাধিক অনুষ্ঠান প্রত্যেক বছর থেকেই থাকে। তার উপরে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ। কখন কোথায় কীভাবে প্রকৃতি নিজের রূপ বদলাবে সে বিষয়টি আগে থেকে জানা সম্ভব নয় । কাজেই এইরকম কোন ঘটনায় ছুটির দিনগুলি পরিবর্তন করা যেতে পারে। কিন্তু পরিবর্তন করার ক্ষেত্রে পরিচালন সমিতি ও প্রশাসনের অনুমতি নিতে হবে অবশ্যই। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোন রকম প্রয়োজন পড়ে তবে তালিকায় থাকা ছুটির দিনগুলিতে বদল আনতে পারবে রাজ্য সরকার।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
