---
title: "দুটি থানা ও রেল যোগাযোগ বন্ধের পর এবার গোপালগঞ্জে বিভিন্ন মোবাইল ব্যাংকিং পরিষেবা বন্ধ"
url: "https://prothomkolkata.com/gopalganj-mobile-banking-services-suspended/"
published: "2026-11-26T14:37:39+00:00"
modified: "2026-11-26T14:37:45+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# দুটি থানা ও রেল যোগাযোগ বন্ধের পর এবার গোপালগঞ্জে বিভিন্ন মোবাইল ব্যাংকিং পরিষেবা বন্ধ

Gopalganj Mobile Banking Services: জেলার দুটি থানা ও রেল যোগাযোগ বন্ধ পর এবার [গোপালগঞ্জে](https://prothomkolkata.com/gopalganj-protest-dc-sp-transfer/) বুধবার রাত থেকে বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং পরিষেবার লেনদেন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিষেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ ও এজেন্টরা ভোগান্তিতে পড়েছেন।

## ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, নজরদারিতে লেনদেন (Gopalganj Mobile Banking Services)

গোপালগঞ্জে এনআইডি দিয়ে খোলা অনেক অ্যাকাউন্ট এবং বড় অঙ্কের লেনদেন হওয়া হিসাবে সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতায় অর্থায়ন ও সংশ্লিষ্টতার অভিযোগে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা সংস্থা। সংশ্লিষ্টদের মোবাইল ব্যাংকিং লেনদেনও পর্যালোচনা ও নজরদারির আওতায় আনা হচ্ছে বলে তথ্য রয়েছে। টাকা তোলা ও পাঠানো বন্ধ থাকায় কৃষক, শ্রমজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। লেনদেন কমে যাওয়ায় এজেন্টদের আয়ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

## শিগগিরই চালু হচ্ছে না রেল ও দুই থানার পরিষেবা (Gopalganj Mobile Banking Services)

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রকের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দও রাখার সিদ্ধান্ত হয়েছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাদুটি পুড়িয়ে দেওয়ার পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানায় পরিচালিত হচ্ছে। থানা দুটি সংস্কারের কাজও এখনো শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
