---
title: "পাঁচ বছরের প্রতীক্ষা, ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম একশোয় ভারত"
url: "https://prothomkolkata.com/five-years-of-waiting-india-top-100-in-fifa-rankings/"
published: "2023-06-30T09:04:46+00:00"
modified: "2023-06-30T09:04:46+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ফুটবল"]
---

# পাঁচ বছরের প্রতীক্ষা, ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম একশোয় ভারত

**।। প্রথম কলকাতা ।।**

ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১০০ নম্বরে উঠে এল ভারতীয় পুরুষ ফুটবল দল। ৫ বছর পর ভারত এই জায়গায় এল ভারত। এতদিন ভারত ১০১ নম্বরে ছিল। অন্যদিকে, ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়ার প্রায় তিন মাস পরেও শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স এবং ব্রাজিল। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে লেবাননকে হারাতে পারলে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ভারত। প্রথমে ইন্টারকন্টিনেন্টাল কাপে জয় আর এবার সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে প্রবেশ করা। ভারতীয় দল জোড়া সাফল্যের মধ্যে দিয়ে যাচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে আর দুটো ম্যাচ জিততে পারলেই ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতবে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
