---
title: "Pushpa Actor Controvery: প্রেমিকার আত্মহত্যার জেরে FIR, গ্রেফতার ‘পুষ্পা’’-র অভিনেতা!"
url: "https://prothomkolkata.com/fir-due-to-the-suicide-of-the-lover-the-actor-of-pushpa-arrested/"
published: "2023-12-07T09:18:01+00:00"
modified: "2023-12-07T09:18:01+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# Pushpa Actor Controvery: প্রেমিকার আত্মহত্যার জেরে FIR, গ্রেফতার ‘পুষ্পা’’-র অভিনেতা!

**।। প্রথম কলকাতা ।।**

**Pushpa Actor Controvery:** তরুণীর আত্মহত্যার জেরে FIR, গ্রেফতার 'পুষ্পা' অভিনেতা। ‘পুষ্পা’ ছবিতে অভিনেতা অল্লু অর্জুনের সঙ্গে অভিনয় করেছিলেন জগদীশ প্রতাপ ভাণ্ডারি। অভিনেতার বিরুদ্ধে হেনস্থা, অত্যাচারের অভিযোগ দায়ের করলেন তাঁর প্রেমিকার বাবা। অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদের (Hyderabad) পাঞ্জাগুট্টা থেকে গ্রেফতার করা হয় এই অভিনেতাকে। তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর জগদীশকে জেল হেফাজতের রাখার নির্দেশ দেওয়া হয় বলে খবর। মৃত তরুণীর বাবার দাবি, অভিনেতার অত্যাচারেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মেয়ে। হেনস্থা, অত্যাচার, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন এই তরুণী। বেশ অনেক দিন হল তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন অভিনেতা জগদীশ ও ওই তরুণী।

উল্লেখ্য, জগদীশ প্রতাপ ভাণ্ডারি একজন ভারতীয় অভিনেতা যিনি তেলেগু চলচ্চিত্রে বিশিষ্টভাবে কাজ করেন। তিনি ২০১৮ সালে অবন্তী সিনেমার নিরুদ্যোগা নাটুলু দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবং রাজ রাচাকোন্ডার মাল্লেশাম এবং জর্জ রেড্ডি এবং পালাসা ১৯৭৮- এ দেখা গিয়েছিল। ২০২১ সালের চলচ্চিত্র পুষ্প: দ্য রাইজ-এ কেশভার ভূমিকায় তাকে দেশব্যাপী পরিচিতি এনে দেয়।

> యువతి సూసైడ్ కేసులో 'పుష్ప' నటుడు జగదీశ్ అరెస్ట్..![#Jagadeesh](https://twitter.com/hashtag/Jagadeesh?src=hash&ref_src=twsrc%5Etfw) [#Pushpa](https://twitter.com/hashtag/Pushpa?src=hash&ref_src=twsrc%5Etfw) [#Pushpa2TheRule](https://twitter.com/hashtag/Pushpa2TheRule?src=hash&ref_src=twsrc%5Etfw) [#NTVENT](https://twitter.com/hashtag/NTVENT?src=hash&ref_src=twsrc%5Etfw) [#NTVTelugu](https://twitter.com/hashtag/NTVTelugu?src=hash&ref_src=twsrc%5Etfw) [pic.twitter.com/CBQC5wBRBT](https://t.co/CBQC5wBRBT)
>
>
>
> — NTV Telugu (@NtvTeluguLive) [December 6, 2023](https://twitter.com/NtvTeluguLive/status/1732390861156356337?ref_src=twsrc%5Etfw)

**video custody : NTV Telugu**

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
