---
title: "কারো কারো মতে আ,লিগ সন্ত্রাসী সংগঠন’ এমন প্রশ্নে ইইউ জানালো কোনও মন্তব্য নেই"
url: "https://prothomkolkata.com/eu-awami-league-ban/"
published: "2026-11-24T09:31:57+00:00"
modified: "2026-11-24T10:08:11+00:00"
author: "শীর্ষেন্দু চক্রবর্তী"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# কারো কারো মতে আ,লিগ সন্ত্রাসী সংগঠন’ এমন প্রশ্নে ইইউ জানালো কোনও মন্তব্য নেই

**EU Awami League Ban**: নোবেল জয়ী ড, ইউনুসের অন্তর্বতী সরকারের শাসনামলে পথের কাটা হটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগকে 'সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়। লিগকে সন্ত্রাসী সংগঠন’ নিয়ে তারা কোন চোখে দেখছেন, এমন প্রশ্নে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউ‌নিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, 'এ ব্যাপারে ইইউর কোনো মন্তব্য নেই। তবে আমি মনে ক‌রি, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি, অর্থাৎ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সহিংসতা বর্জন করা দরকার।' জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তি‌নি।

## **নিষিদ্ধ করার দাবি নিয়ে কী বললেন রাষ্ট্রদূত?** (**EU Awami League Ban**)

কিন্তু কেউ কেউ বলছেন, আওয়ামি লিগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা উচিত। এ বিষয়ে [ইইউর](https://prothomkolkata.com/bangladesh-clothing-export-system-collapse-hasinas-government-is-in-a-big-test-the-eu-has-pierced-human-rights/)অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে ইইউ’র রাষ্ট্রদূত বলেন, আমি এখানে যা বলবো তা হলো, ইইউর কোনো অবস্থান নেই। আমি যা বলবো তা আমার নিজস্ব। অন্তর্বর্তী সরকারের অধীনে নেওয়া পদক্ষেপগুলো এবং এখনো যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো আমরা লক্ষ্য করেছি। আমরা চাই যে, বাংলাদেশ স্থিতিশীল থাকুক। আর আমাদের কাছে এর সহজ অর্থ হ‌লো ন্যায়বিচার।
তিনি ব‌লেন, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি, এর অর্থ আইনের শাসনের প্রতি শ্রদ্ধা। আর আমি বলবো, এখন সহিংসতার বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো দরকার।মাইকেল মিলার আরও ব‌লে‌ন, আমরা অন্তর্বর্তী সরকারের অধীনে সংস্কার কমিশনগুলোর সঙ্গে কাজ করে‌ছিলাম। সেখানে অনেক ভালো কিছু বিষয় ছিল। আমরা এখনো যারা সরকারে রয়েছে,তাদের সঙ্গে সম্পৃক্ত হতে চাই, যাতে করে ভালো ধারণাগুলো বাস্তবে আলোর মুখ দেখতে পারে। তবে
তিনি বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা, বিনিয়োগ, অবকাঠামো নির্মাণ ও বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।
বাংলাদেশের সরকার, বেসরকারি খাত ও সুশীল সমাজের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে ইইউ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, উত্তরণ প্রক্রিয়াটি যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সেজন্য উভয় পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তি‌নি বলেন, দুই পক্ষের সম্পর্ক বিকশিত হচ্ছে। চ্যালেঞ্জ থাকলেও এ সম্পর্কের সম্ভাবনা অনেক বেশি।তিনি বলেন, বাংলাদেশে অবস্থানের সময় বাড়ানোর সিদ্ধান্তও সম্পর্কের বিকাশের প্রতি তার আগ্রহের প্রতিফলন। ইইউ বাংলাদেশের সঙ্গে দাতা-গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চায়।
