---
title: "Danielle Wyatt: Danielle Wyatt: সমকামী বাগদান সারলেন ইংল্যান্ডের সুন্দরী ক্রিকেটার ড্যানি, প্রকাশ্যে ছবি"
url: "https://prothomkolkata.com/englands-beautiful-cricketer-danny-gets-gay-engagement-public-photo/"
published: "2023-03-03T06:16:34+00:00"
modified: "2023-03-03T06:17:25+00:00"
author: "সোমা মাইতি"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["খেলা","ক্রিকেট"]
---

# Danielle Wyatt: Danielle Wyatt: সমকামী বাগদান সারলেন ইংল্যান্ডের সুন্দরী ক্রিকেটার ড্যানি, প্রকাশ্যে ছবি

**।। প্রথম কলকাতা ।।**

Danielle Wyatt: সোশ্যাল মিডিয়ায় নিজের সঙ্গীকে নিয়ে বিশেষ ঘোষণা দিলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের তারকা ড্যানিয়েল ওয়াট। পোস্টে ক্যাপশনে লিখেছেন, "আমার চিরকাল"। পোস্টের ছবিতে দেখা যায় ওয়াট একজন মহিলাকে চুম্বন করছেন। ইনি তার সঙ্গী জর্জি হজ। চুম্বনের সময় আংটি প্রকাশ করতে দেখা যায় হজকে। জানা যায়, হজ সিএএ বেসের মহিলা ফুটবলের প্রধান এবং লন্ডনে এফএ-লাইসেন্সপ্রাপ্ত এজেন্ট।

https://twitter.com/Danni_Wyatt/status/1631319597394673665?t=zk-Agh-Gki5bs1UxWuAivg&s=19

তাদের এই বিশেষ দিনে ক্রিকেটার হারলিন দেওল, আলেকজান্দ্রা হার্টলি, সারা টেলর, পূজা ভাস্ত্রাকার, আলানা কিং, বেদা কৃষ্ণমূর্তি, অ্যামেলিয়া কের-সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। ড্যানিয়েল ওয়াট ও জর্জি হজ তাদের সম্পর্ক অনেক আগেই প্রকাশ্যে এনেছিলেন। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন এই তারকা ক্রিকেটার।

২০১৪ সালে প্রকাশ্যে বিরাট কোহলিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ইংল্যান্ডের সুন্দরী এই মহিলা ক্রিকেটার। এরপর বেশ কয়েকবার শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের সঙ্গেও দেখা গেছে ড্যানিয়েল ওয়াটকে। ২০২২ সালের জুনে অর্জুন টেন্ডুলকারের সঙ্গে একটি রেস্টুরেন্টে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। জানা যায়, দুইজনেই খুব ভালো বন্ধু।
