---
title: "ডুরান্ড কাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী, শেষ হাসি হাসবে কে ?"
url: "https://prothomkolkata.com/durand-cup-facing-two-arch-rivals-who-will-have-the-last-laugh/"
published: "2023-08-12T09:35:03+00:00"
modified: "2023-08-12T09:35:03+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ফুটবল"]
---

# ডুরান্ড কাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী, শেষ হাসি হাসবে কে ?

**।। প্রথম কলকাতা ।।**

উত্তেজনায় মুখরিত একটি দিন আজ। মরশুমের প্রথম ডার্বিতে ডুরান্ড কাপে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। বলা যায়, ডার্বির জন্যে গোটা বাংলা দুই ভাগে বিভক্ত। টানা আটটি ডার্বি হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল? নাকি মোহনবাগানের নবম জয় আসবে? ডুরান্ডে গত ম্যাচে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। কোচ পরিবর্তন হয়েও যে পরিস্থিতি খুব একটা বদলায়নি তা বলার অপেক্ষা রাখে না। চাপ মাথায় নিয়েই মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে কুয়াদ্রাতের শিষ্যরা। মোহনবাগান সমর্থকেরা স্বস্তিতে থাকতেই পারেন। শুধু মুখোমুখি সাক্ষাতেই নয়, ধারে-ভারেও তারাই এগিয়ে। অন্যদিকে ইস্টবেঙ্গল এটা ভেবে একটু স্বস্তিতে যে, গত কয়েক বছরের চেয়ে এ বার তাদের দল তুলনায় ভাল।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
