---
title: "The Asteroid: সর্বনাশ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে চারটি গ্রহাণু, ক্ষতির আশঙ্কা!"
url: "https://prothomkolkata.com/doom-four-asteroids-coming-towards-the-earth-danger-of-damage/"
published: "2023-03-02T07:27:01+00:00"
modified: "2023-03-02T07:27:23+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["অফবিট"]
---

# The Asteroid: সর্বনাশ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে চারটি গ্রহাণু, ক্ষতির আশঙ্কা!

**।। প্রথম কলকাতা ।।**

**The Asteroid:** সর্বনাশ! পৃথিবীর দিকে তীব্র বেগে ধেয়ে আসছে চারটে গ্রহাণু। যার মধ্যে দুটি খুব বড় আকারের। এই গ্রহাণুগুলি আসলে ধুলো ও গ্যাসে মোড়ানো বড় বড় উল্কাপিন্ড। যার সঙ্গে সংঘর্ষ হলে যেকোন কিছুই ধ্বংস হয়ে যেতে পারে। যা আগামী ৩ মার্চ পৃথিবীর খুব কাছ দিয়ে বেড়িয়ে যেতে চলেছে। এমনটাই জানিয়েছে, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

যদিও বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেলেও এই গ্রহাণুগুলির সঙ্গে পৃথিবীর মধ্যে দূরত্ব অনেকটাই বেশি হওয়ার জন্য সেইভাবে পৃথিবীর কোন ক্ষতি করতে পারবে না। তবে পথের সামান্য পরিবর্তন হলেই পৃথিবীর ক্ষতির আশঙ্কা থাকছে। বিজ্ঞানীরা বলেন এইরকমই কোন গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরের প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে।

আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে চারটি গ্রহাণুর নাম ২০০৭ইডি১০৫, যার আয়তন প্রায় ৭০০ ফুট গোলাকার। দ্বিতীয়টির নাম ২০২১কিউডাব্লু, যার আয়তন প্রায় ২৫০ ফুট গোলাকার। চারটির মধ্যে এই দুটি গ্রহাণুই সবচেয়ে বড়। বাকি দুটি গ্রহাণুর নাম ২০১৭ বিএম ১২৩। যার আয়তন ১৯০ ফুট চওড়া। চতুর্থ গ্রহাণুটির নাম ২০২৩ডিএক্স।

বেশিরভাগ গ্রহাণু দেখতে একই রকম, তাদের আকার এবং আকার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়, ১ মিলিয়ন শিলা থেকে প্রায় ১০০০ কিলোমিটার ব্যাসের একটি বামন গ্রহ পর্যন্ত। গত বছর কানাডায় এমনই একটি গ্রহাণুকে পৃথিবীর উপর দিয়ে উড়তে দেখা গেছে।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
