---
title: "Dreaming about God: দেব-দেবীর স্বপ্ন দেখেন? ভুলেও কাওকে জানাবেন না কেন জানুন"
url: "https://prothomkolkata.com/do-you-dream-of-gods-and-goddesses-dont-forget-to-tell-someone-why/"
published: "2023-04-03T17:36:43+00:00"
modified: "2023-04-03T17:36:43+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["অফবিট","ধর্ম কর্ম"]
---

# Dreaming about God: দেব-দেবীর স্বপ্ন দেখেন? ভুলেও কাওকে জানাবেন না কেন জানুন

**।। প্রথম কলকাতা ।।**

**Dreaming about God:**ভগবান স্বপ্নে (Dreaming about God) দেখা দিয়েছেন আপনাকে?দেব-দেবীর স্বপ্ন ভুলেও কাউকে জানাবেন না। এমনকী নিজের স্বামী বা স্ত্রীকেও না!ঘুমের মধ্যে কী কী দেখলে লুকিয়ে যাবেন জানেন? অন্য কেউ জানলেই বা কী হবে!কোন কোন স্বপ্ন (Dreams) অন্যদের বলবেন না জানুন।

স্বপ্নে ঈশ্বর (God) স্বয়ং আপনাকে দেখা দিলে পুজো দিতে ছুটে যান।পরিবারকে জানিয়ে দেন। এমনটা কেন করবেন না জানেন? আমরা অনেক সময় যা স্বপ্ন দেখি,তা ঘুম ভাঙার পর অনেককেই জানিয়ে দিই।কিন্তু জানেন কি?
সমস্ত স্বপ্ন সকলের সঙ্গে ভাগ করে নিতে নেই।আপনার যত ঘনিষ্ঠই হোক না। কেন তাঁদের কখনও কিছু কিছু স্বপ্ন
সম্পর্কে জানাবেন না। তার কারণটা জেনে নিন। কোন কোন স্বপ্নের কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক।

ভগবানের স্বপ্ন দেখলে কাউকে জানাবেন না। স্বপ্ন শাস্ত্র অনুযায়ী দেব দেবীদের স্বপ্ন দেখা শুভ।ভগবানের স্বপ্ন
(Dreaming about God) দেখলে নিশ্চিন্তে থাকুন।কারণ শীঘ্র কোনও ভালো খবর পেতে পারেন।কিন্তু কাউকে স্বপ্নের কথা জানালেই উল্টে হবে বিপদ।আপনার এগিয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে।

ঘুমের সময় প্রায় সব মানুষই স্বপ্ন দেখেন। স্বপ্নে মানুষ অনেক কিছু দেখেন যা কল্পনারও বাইরে।স্বপ্নে তীর্থস্থান দেখা খুবই শুভ। মনে করা হয় এই ধরনের স্বপ্ন দেখলে
মনের সকল বাসনা পূর্ণ হতে চলেছে। তবে যদি কাউকে এই স্বপ্ন বলে দেওয়া হয় তা হলে মনের ইচ্ছা পূর্ণ হবে না।
স্বপ্নে যদি সবুজ ধানের খেত বা সবুজ মাঠ দেখতে পাওয়া যায় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।এই ধরনের স্বপ্ন দেখা ব্যবসা বা চাকরিতে উন্নতি ঘটাতে পারে ।
তবে বলে দিলে কোনও ফল পাবেন না!শুধু তাই নয়‍!
স্বপ্নে নদী দেখলে খুবই শুভ বলে মনে করা হয় ।
এই ধরনের স্বপ্ন দেখলে ধন প্রাপ্তি হতে পারে চেষ্টা করবেন এই ধরনের স্বপ্ন সকলের কাছ থেকে লুকিয়ে রাখতে।
ফুল বা ফলের বাগানের (Green garden) স্বপ্নকে শুভ মনে করা হয়। এই স্বপ্ন দেখলে আর্থিক লাভ হবেই।ভুলেও অন্য কারও সঙ্গে ভাগ করে নেবেন না কারণ এর ফলে সেই শুভ স্বপ্নের প্রভাব কমে আসতে পারে।কোনও ব্যক্তি স্বপ্নে রুপো ভরতি ঘট (Silver) দেখলে বুঝবেন আপনার জীবনে ভালো দিন আসতে চলেছে। সমস্যা থেকে মুক্তি পাবেন স্বপ্ন শাস্ত্র এমনই বলছে। তাই এই শুভ স্বপ্নটিও কাউকে জানাতে নেই।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
