---
title: "দীঘার ভিড়ে অতিষ্ট? পুজোয় ঘুরে আসুন কলকাতার কাছের এই সমুদ্র সৈকতগুলি থেকে"
url: "https://prothomkolkata.com/digha-alternative-beaches-near-kolkata/"
published: "2026-10-04T05:30:00+00:00"
modified: "2026-10-09T05:08:06+00:00"
author: "বিভাষ দে"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["অফবিট"]
---

# দীঘার ভিড়ে অতিষ্ট? পুজোয় ঘুরে আসুন কলকাতার কাছের এই সমুদ্র সৈকতগুলি থেকে

Digha Alternative Beaches Near Kolkata: বাঙালির পায়ের তলায় সর্ষে। প্রচলিত এই এই প্রবাদ বাক্য শুনতে শুনতে আমরা অভ্যস্ত, কিন্তু পুজোয় যেন সেই পায়ের তলায় সর্ষের পরিমাণ আর বেড়ে যায় । তাই বাঙালীর পুজোর ছুটিতে ঘুরতে বেরিয়ে পরার পরিমাণ যেন আরও কিছুটা বেড়ে যায় ।আর বাঙালীর ঘোরা মানেই প্রথমেই আসে দীপুদা। আর এই দীপুদা-র দী মানে দীঘা।কিন্তু দীঘায় অত্যধিক ভিড় । তাই আজ বলবো দীঘার কাছেই এমন কিছু সমুদ্র সৈকতের কথা যেখানে শান্ত নিরিবিলি তে উপভোগ করতে পারবেন সমুদ্রের মজা ।আর সঙ্গে থাকবে সেখানে যাওয়ার বিষয়টাও।

## জুনপুট (Junput)

পূর্ব মেদিনীপুরের জুনপুট হলো দীঘার কাছেই এক শান্ত, নির্জন ও ঝাউবনে ঘেরা মনোরম সমুদ্রসৈকত, যা নিরিবিলিতে সময় কাটানো, লাল কাঁকড়ার আনাগোনা ও সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের জন্য পরিচিত।

## কানাই চট্ট সি বিচ (Kanaichatta Sea Beach)

জুনপুটের কাছেই অবস্থিত আরেকটি অত্যন্ত নিরিবিলি, অপ্রকাশিত ও শান্ত সমুদ্রসৈকত, যা মূলত ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল নির্জন বালিয়াড়ি এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণের জন্য পরিচিত।

## বগুড়ান জলপাই (Baguran Jalpai)

পূর্ব মেদিনীপুরের বগুড়ান জলপাই হলো ঝাউগাছের ঘন জঙ্গল, বিশাল নির্জন সৈকত এবং হাজার হাজার লাল কাঁকড়ায় ঘেরা এক অপূর্ব, শান্ত সমুদ্রসৈকত।

এরপর আসে দক্ষিণ পুরুষোত্তমপুর (Dakshin Purushottampur)। কাঁথির কাছে অবস্থিত অত্যন্ত শান্ত, অপ্রকাশিত ও নির্জন এক সমুদ্রসৈকত, যা তার প্রসারিত বালিয়াড়ি, ঝাউবন এবং কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত।

## বাঁকিপুট (Bankiput)

কাঁথির কাছেই ঘন ঝাউবন, শান্ত সমুদ্র এবং হাজার হাজার লাল কাঁকড়ায় ঘেরা এক অনাবিষ্কৃত ও নিরিবিলি নির্জন সমুদ্রসৈকত।সঙ্গে দেখে নিতে পারবেন দরিয়াপুর লাইট হাউস ও।

আর এই প্রত্যেকটি জায়গায়ই আপনারা কলকাতা থেকে ট্রেনে বা বাসে কাঁথি (Contai) পৌঁছে সেখান থেকে অটো, টোটো বা গাড়িতে মাত্র ১০ কিলোমিটার গেলেই সহজেই পৌঁছে যেতে পারবেন ।আর যদি নিজের গাড়ি থাকে তাহলে তো খুব সহজেই ড্রাইভ করেই পৌঁছে যেত পারেন এই জায়গা গুলিতে।

#PujaHolidayTravel, #CoastalGetaway, #OffbeatBeaches, #KolkataTravel
