---
title: "হাওড়া থেকে পুরী যাওয়ার পরিকল্পনা? বাতিল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন, দেখুন তালিকা"
url: "https://prothomkolkata.com/cyclone-akvan-train-cancellation-howrah-trains/"
published: "2026-11-19T15:34:28+00:00"
modified: "2026-11-19T16:14:22+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা"]
---

# হাওড়া থেকে পুরী যাওয়ার পরিকল্পনা? বাতিল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন, দেখুন তালিকা

Cyclone Akvan Train Cancellation: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রেল পরিষেবায় বড়সড় পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯ ও ২০ নভেম্বর একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন ও মেমু। শুধু ট্রেন বাতিল নয়, বেশ কয়েকটি ট্রেনের যাত্রার সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে যাত্রার আগে যাত্রীদের ট্রেনের সর্বশেষ সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ১৯ ও ২০ নভেম্বর কোন কোন ট্রেন বাতিল থাকবে এবং কোন ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে, তা জানানো হয়েছে।

## ১৯ নভেম্বর কোন কোন ট্রেন বাতিল? (19 November Train Cancellation)

ঘূর্ণিঝড়ের প্রভাবের কথা মাথায় রেখে ১৯ নভেম্বর দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল—

- **১২৮৮১ শালিমার-পুরী এক্সপ্রেস**।
- **১৮০১৭ ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস।**

## ২০ নভেম্বর বাতিল একাধিক ট্রেন (20 November Train Cancellation)

২০ নভেম্বর একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে। বাতিলের তালিকায় রয়েছে—

- **১৮৪০১ বাংরিপোসি-পুরী এক্সপ্রেস।**
- **২২৮৯৫/২২৮৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস।**
- **৬৮৪৪১ জলেশ্বর-পুরী মেমু।**
- **৬৮১৮৫/৬৮১৮৬ বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর মেমু।**
- **৬৮১৮৭/৬৮১৮৮ বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর মেমু।**
- **৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর মেমু।**

এ ছাড়াও রেল সূত্রে জানানো হয়েছে, ২০ নভেম্বর পুরী-ভঞ্জপুর, পুরী-বাংরিপোসি এবং বারবিল-পুরী ও পুরী-বারবিল এক্সপ্রেস বাতিল থাকবে। টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমুও ২০ ও ২১ নভেম্বর চলবে না।

## হাওড়া-পুরী সুপারফাস্টের সময় পরিবর্তন (Howrah Puri Train Timing or Train Cancellation)

ট্রেন বাতিলের পাশাপাশি হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের সময়ও বদল করা হয়েছে। ১২৮৩৭ নম্বর হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ১৯ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। অর্থাৎ নির্ধারিত সময়ের তুলনায় সাড়ে চার ঘণ্টা পরে যাত্রা শুরু করবে ট্রেনটি।

## একাধিক দূরপাল্লার ট্রেন ছাড়বে দেরিতে (Delayed Express Trains not Train Cancellation )

১৯ নভেম্বর আরও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে—

- **১৫২২৭ এসএমভিবি-এমএফপি এক্সপ্রেস: ৮ ঘণ্টা দেরিতে।**
- **১৮০৪৬ সিএইচজেড-এসএইচএম ইস্ট কোস্ট এক্সপ্রেস: ৭ ঘণ্টা দেরিতে।**
- **২০৮৩৮ জেএনআরডি-বিবিএস সুপারফাস্ট এক্সপ্রেস: ৭ ঘণ্টা দেরিতে।**
- **১৮৪৪৮ জগদলপুর-ভুবনেশ্বর স্পেশাল: ৫ ঘণ্টা দেরিতে।**
- **১২২৪৬ এসএমভিবি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফালকনুমা এক্সপ্রেস: ২ ঘণ্টা দেরিতে।**
- **১২৬৬৩ হাওড়া-টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ ঘণ্টা দেরিতে।**
- **১২৮৬৩ হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ঘণ্টা দেরিতে।**
- **১৮০৪৭ শালিমার-ভাস্কো অমরাবতী এক্সপ্রেস: ৩ ঘণ্টা দেরিতে।**
- **১৮১১৭ রাউরকেলা-জিএনপিআর রাজ্যরানি এক্সপ্রেস: ২ ঘণ্টা দেরিতে।**
- **১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **২২৬৪৪ পাটনা-ইআরএস সুপারফাস্ট এক্সপ্রেস: ২ ঘণ্টা দেরিতে।**

## ২০ নভেম্বরও একাধিক ট্রেনের সময় পরিবর্তন (20 November Train Cancellation Delay)

২০ নভেম্বরও বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ছাড়বে। তালিকায় রয়েছে—

- **২০৮০৭ ভিএসকেপি-এএসআর হীরাকুদ এক্সপ্রেস: ৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **৬৮৪৪৬ পিএসএ-সিটিসি প্যাসেঞ্জার: ৫ ঘণ্টা দেরিতে।**
- **৬৮৪৩৪ জিএনপিআর-সিটিসি মেমু: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **৬৮৪২০ পিএসএ-বিবিএস মেমু: ২ ঘণ্টা দেরিতে।**
- **২০৮৪১ ভুবনেশ্বর-বিশাখাপত্তনম বন্দে ভারত: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **১৮৪৬৩ ভুবনেশ্বর-এসবিসি প্রশান্তি এক্সপ্রেস: ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে।**
- **২২৮১৯ বিবিএসএন-ভিএসকেপি ইন্টারসিটি এক্সপ্রেস: ২ ঘণ্টা দেরিতে।**
- **০৮০৪৫ শালিমার-সিএইচজেড স্পেশাল: ১ ঘণ্টা দেরিতে**।

## ১৮ নভেম্বরের ট্রেনও নিয়ন্ত্রণ করা হয়েছে (Train Cancellation Regulation Due to Cyclone)

ঘূর্ণিঝড়ের প্রভাব সামলাতে ১৮ নভেম্বরও কয়েকটি ট্রেনের যাত্রাপথে নিয়ন্ত্রণ করা হয়েছে। ২২৫০৩ নম্বর বিবেক এক্সপ্রেসকে দক্ষিণ রেল ও দক্ষিণ মধ্য রেলের তরফে ৩ ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে। ২২৯৭৩ নম্বর গান্ধীধাম-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে পশ্চিম রেল, মধ্য রেল ও দক্ষিণ-পূর্ব মধ্য রেলের তরফে ২ ঘণ্টা করে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ১৫৬৪৬ নম্বর এসসিএল-সিএইচজেড এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে ছাড়বে।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে রেল পরিষেবায় ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই হাওড়া, শালিমার, পুরী, ভুবনেশ্বর-সহ বিভিন্ন রুটের যাত্রীদের স্টেশনে যাওয়ার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ সময়সূচি ও চলাচলের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
