---
title: "Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, জলদি আবেদন করুন"
url: "https://prothomkolkata.com/central-bank-of-india-job-opportunities-apply-soon/"
published: "2023-04-16T05:36:30+00:00"
modified: "2023-04-16T05:36:30+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ভারত"]
---

# Central Bank of India Recruitment 2023: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ, জলদি আবেদন করুন

**।। প্রথম কলকাতা ।।**

**Central Bank of India Recruitment 2023:** সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুবর্ণ সুযোগ। ইতিমধ্যেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে নির্বাচিত প্রার্থীদের। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন।

**পদ:** বিজনেস করেসপন্ডেন্ট সুপারভাইজার বা বিসি সুপারভাইজার

**শূন্যপদ:** ১০টি

**কাজের স্থান:** অনুপপুর, দিনদোরি, শাহদল, উমারিয়া, সাতনা

**যোগ্যতা:** ১) অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে: জেএআইআইবি পাশ হতে হবে ভাল ট্র্যাক রেকর্ড-সহ। কমপক্ষে ৩ বছরের গ্রামীণ ব্যাঙ্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আবেদকারীদের।
২) তরুণ প্রার্থীদের ক্ষেত্রে: কম্পিউটারের জ্ঞান (এমএস অফিস, ই-মেল, ইন্টারনেট ইত্যাদি) সহ গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে। প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এম.এসসি (আইটি)/ বিই (আইটি)/ এমসিএ/ এমবিএ ডিগ্রি থাকলে।

**বয়স:** অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের ক্ষেত্রে ৬৪ বছর। অন্যদিকে তরুণ প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

**নিয়োগ প্রক্রিয়া:** শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

**মেয়াদ:** ১ বছরের চুক্তির জন্য নিয়োগ করা হবে।

**আবেদন পদ্ধতি :** আবেদন ফর্ম পূরণ করে তা রেজিস্টার্ড পোস্ট/ স্পিড পোস্ট/ ক্যুরিয়র সার্ভিস এর মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে পাঠিয়ে দিতে হবে। সেই সঙ্গে জমা করতে হবে আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র এবং কোয়ালিফিকেশন সার্টিফিকেটের কপিও।

**আবেদন প্রক্রিয়া শুরু:** ১৪.০৪.২০২৩

**আবেদনের শেষ তারিখ:** ২০.০৪.২০২৩

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
