---
title: "বড় পরীক্ষা, ১০ বছরের আগের ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন যশ ধুলরা?"
url: "https://prothomkolkata.com/big-test-can-yash-dhulra-repeat-the-incident-of-10-years-ago/"
published: "2023-07-23T06:22:00+00:00"
modified: "2023-07-23T06:22:00+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# বড় পরীক্ষা, ১০ বছরের আগের ঘটনার পুনরাবৃত্তি করতে পারবেন যশ ধুলরা?

**।। প্রথম কলকাতা ।।**

২০১৩ সালের পর ফের এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ১০ বছর আগে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত যা করতে পেরেছিল, তার কি পুনরাবৃত্তি করতে পারবেন যশ ধুলরা? এখনও অবধি এই টুর্নামেন্টে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা আর ১ বার করে জিতেছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ভারত-পাকিস্তানমহারণ। এই ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। ২০১৩ সাল থেকে এই নিয়ে পঞ্চম বার এমার্জিং এশিয়া কাপ হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব-২৩ টিম।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
