---
title: "বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কা! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই ওপেনার"
url: "https://prothomkolkata.com/big-shock-in-bangladesh-cricket-this-opener-was-knocked-out-of-the-asia-cup/"
published: "2023-08-30T07:18:25+00:00"
modified: "2023-08-30T07:18:25+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# বাংলাদেশ ক্রিকেটে বড় ধাক্কা! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন এই ওপেনার

**।। প্রথম কলকাতা ।।**

বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ধাক্কা। এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস। দলে এলেন এই তারকা। প্রথম ম্যাচে তাঁকে নিয়ে অনিশ্চয়তা ছিল। এ বার গোটা প্রতিযোগিতা থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের এই তরুণ ওপেনার। তার বদলি হিসাবে আনামুল হক বিজয়ের নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাইরাল জ্বর হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কা যাননি লিটন দাস। তাই শেষ পর্যন্ত লিটনকে ছাড়াই এশিয়া কাপের নামবে বাংলাদেশ। এশিয়া কাপের আলোচনায় কখনওই সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাঁকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেলেন এনামুল হক বিজয়।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
