PROTHOM KOLKATA
No Result
View All Result
No Result
View All Result
PROTHOM KOLKATA
No Result
View All Result
ADVERTISEMENT
Home প্রথম আনন্দ

Actor Jeet: আবারও মুম্বাই কাঁপাবে বাংলা ছবি! জিৎ এর নতুন সিনেমার খবর পেতেই উচ্ছসিত ভক্তরা

News Desk by News Desk
June 21, 2023
in প্রথম আনন্দ
0
Actor Jeet: আবারও মুম্বাই কাঁপাবে বাংলা ছবি! জিৎ এর নতুন সিনেমার খবর পেতেই উচ্ছসিত ভক্তরা
72
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

।। প্রথম কলকাতা ।।

ADVERTISEMENT

Actor Jeet: প্রথমবার হিন্দি ভাষায় সিনেমা মুক্তি দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন টলিউড সুপারস্টার জিৎ। একই সঙ্গে ভারত সুরে হিন্দি ও বাংলায় মুক্তি পায় তার সিনেমা চেঙ্গিস। ভালোই ব্যবসা করেছিল এই সিনেমা। টলিউডের সুপারস্টার বলতেই সবার আগে যে নামগুলো চোখের সামনে ভেসে আসে, তাদের মধ্যে অন্যতম জিৎ। আজ পর্দায় তাকে দেখলেই সিটি থেকে উত্তেজনায় ভরে ওঠে সিনেমা হল। সম্প্রতি বাংলা ছবিকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন জিৎ। বলিউডকে চ্যালেঞ্জ ছুড়ে প্যান ইন্ডিয়া রিলিজ করেছিলেন ‘চেঙ্গিজ’। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৩ এ রিলিজ হয়েছিল চেঙ্গিজ ছবি। যেটা বাংলা বক্স অফিসে তো বটেই বলিউডেও বেশ ভালো ফল করেছে।

সালমান খানের ছবি ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির সাথেই রিলিজ হয়েছিল ছবিটি। ভাইজানের ছবি মানেই ব্যাপক উত্তেজনা, হাউসফুল সবাই জানত। কিন্তু সেখানেও নিজেকে টলিউডের ‘বস’ প্রমাণ করে দুর্দান্ত ব্যবসা করেছেন জিৎ। সম্প্রতি আরও একটি সুখবর মিলেছে। জানা যাচ্ছে খুব জলদি নতুন সিনেমায় নতুন অবতারে কামব্যাক করতে চলেছেন জিৎ।

জিৎ ভক্তরা জানেন, বস ও বস ২ এই দুই ছবিই সুপারহিট হয়েছিল। এবার সেই ছবিরই তৃতীয় পর্ব অর্থাৎ ‘বস ৩’ আসতে চলেছে। সূত্র মতে জানা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ছবির প্রাথমিক প্রস্তুতি পর্ব শেষ। শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। তবে সুখবর এখানেই শেষ নয়! আরো খবর রয়েছে যে এই ছবিটিও সর্বভারতীয় স্টোরে রিলিজ করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ চেঙ্গিজ এর মত গোটা ভারতে একই দিনে মুক্তি পেতে পারে বস ৩।

প্রসঙ্গত, প্রথম বস ছবিতে জিতের নায়িকা হিসাবে দেখা গিয়েছিল শুভশ্রীকে। এরপর বস ২ এর সময় বাংলাদেশের নায়িকা সুন্দরী নুসরত ফারিয়ার সাথে জুটি বেঁধেছিলেন জিৎ। এবার দেখার অপেক্ষা বস ৩ এর জন্য কাকে বেছে নেন তিনি। নতুন কোনো মুখ দেখা যাবে নাকি ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যেই একজনকে নেওয়া হবে? জানা গেছে বস ৩ ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বাবা যাদব। আপাতত বস ৩ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানান বৈঠকে বসছেন জিৎ ও তার টিম।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Tags: actressBoss 3jeetচেঙ্গিস
Previous Post

Russia Ukraine: যুদ্ধে কার পক্ষে দাঁড়াল ভারত? পর্দাফাঁস, অবশেষে মুখ খুললেন মোদী। ট্রাপিজ খেলায় কূটনীতির ছক্কা

Next Post

Diabetes and Rice: সুগারেও ভাত খান নিশ্চিন্তে, কীভাবে রান্না করবেন জেনে নিন ঝটপট

News Desk

News Desk

Next Post
Diabetes and Rice: সুগারেও ভাত খান নিশ্চিন্তে, কীভাবে রান্না করবেন জেনে নিন ঝটপট

Diabetes and Rice: সুগারেও ভাত খান নিশ্চিন্তে, কীভাবে রান্না করবেন জেনে নিন ঝটপট

বিশেষ ঘোষণা : সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন প্রথম কলকাতা নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৯ সাল থেকে এ পর্যন্ত আমরা চার বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা : ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে প্রথম কলকাতা সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন। প্রথম কলকাতা-র

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

No Result
View All Result

© 2023 The MESD Technology The MESD TechnologyThe MESD Technology.

Go to mobile version