---
title: "কলকাতায় বাংলাদেশের ভিসা দেবে সুইফট গ্লোবাল গেটওয়ে"
url: "https://prothomkolkata.com/bangladesh-visa-application-centre-kolkata/"
published: "2026-11-24T16:58:53+00:00"
modified: "2026-11-25T09:24:12+00:00"
author: "রণিতা সাহা"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা","বিদেশ"]
---

# কলকাতায় বাংলাদেশের ভিসা দেবে সুইফট গ্লোবাল গেটওয়ে

Bangladesh Visa Application Centre Kolkata: পূর্ব ঘোষণা হতেই ভিসা অ্যাপ্লিকেশন ফেসিলিটি সেন্টারের পরিচালনার দায়িত্ব পরিবর্তন করল কলকাতার [বাংলাদেশ](https://prothomkolkata.com/tag/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/) উপ-দূতাবাস। ১ ডিসেম্বর থেকে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস সল্টলেক সেক্টর ৫-এর সিমন্স টাওয়ারের ভিসা কেন্দ্র থেকে বাংলাদেশের ভিসা দেবে তারা। এই একই সংস্থা শিলিগুড়ির সিটি মলের কেন্দ্র থেকেও ভিসা দেবে। মঙ্গলবার কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত এতদিন ডিউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড উপ দূতাবাসের তরফে [ভিসা](https://prothomkolkata.com/tag/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0/) প্রদানের দায়িত্ব পালন করে আসছিল। আগামী ৩০ নভেম্বর তাদের সঙ্গে বাংলাদেশ উপদূতাবাসের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। বিষয়টি আগেই জানিয়ে দিয়েছিল কলকাতার বাংলাদেশ উপদূতাবাস। একই সঙ্গে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ৩০ নভেম্বরের পর ডিও ডিজিটাল এর সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয় তাদের আর কোনও সম্পর্ক থাকছে না। মঙ্গলবার নতুন সংস্থার সঙ্গে তাদের সংযুক্তির বিষয়টি জানানো হয় উপদূতাবাসের তরফে।(Bangladesh Visa Application Centre Kolkata)
