---
title: "আওয়ামি লিগকে রুখতে প্রধানমন্ত্রী তারেকের ঐক্যের ডাকে সাড়া দিয়ে পাশে জামাত, গোপালগঞ্জ সফর আইজিপি, বিজিবি ও এসআরবি প্রধানের"
url: "https://prothomkolkata.com/bangladesh-political-alliance-tarique-jamaat/"
published: "2026-11-20T13:16:31+00:00"
modified: "2026-11-20T13:23:00+00:00"
author: "শম্পা পাল"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["বিদেশ"]
---

# আওয়ামি লিগকে রুখতে প্রধানমন্ত্রী তারেকের ঐক্যের ডাকে সাড়া দিয়ে পাশে জামাত, গোপালগঞ্জ সফর আইজিপি, বিজিবি ও এসআরবি প্রধানের

**Bangladesh Political Alliance**: আওয়ামি লিগকে রুখতে প্রধানমন্ত্রী [তারেকের](https://prothomkolkata.com/bangladesh-local-government-elections-tarique-government/) ঐক্যের ডাকে সাড়া দিয়ে পাশে জামাত, গোপালগঞ্জ সফর আইজিপি, বিজিবি ও এসআরবি প্রধানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের সাম্প্রতিক হামলা-ভাংচুর কাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দিয়েছে সংসদে বিরোধী দল জামাতে ইসলামির নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। প্রধানমন্ত্রী [তারেক রহমান](https://prothomkolkata.com/tarique-rahman-58th-birthday/) এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এ নিয়ে বৈঠক করেছেন। চলতি মাসের শেষ দিকে দলগুলোর সংলাপ হতে পারে। তবে ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জোটের দলগুলো যে যার মতো নাশকতাবিরোধী কর্মসূচি পালন করবে।

## **নিরাপত্তা খতিয়ে দেখতে গোপালগঞ্জে আইজিপি** (**Bangladesh Political Alliance**)

এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে জেলায় গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক। সাম্প্রতিক সময়ে জেলায় একাধিক সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সকালে তাঁরা গোপালগঞ্জে পৌঁছান। সফরকালে জেলার বিভিন্ন এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ।

জোটের নেতারা জানিয়েছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছেন তারা। এটিকে তারা ঐক্যের ভিত্তি বলছেন। শর্ত পূরণ বিষয়ে বিএনপি এখনও কিছু জানায়নি। এ কারণে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে ইতিমধ্যে জামাত তাদের নির্বাচনী মিত্র এনসিপি নভেম্বরের বাকি দিন এবং ডিসেম্বরজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। বিরোধী জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসও কর্মসূচির ডাক দিয়েছে। আওয়ামি লিগের বিরুদ্ধে বিএনপি এবং জামাত গত ২৩ বছর এক জোটে ছিল। ২০২২ সালে এই জোট ভাঙলেও চব্বিশে হাসিনা সরকারের বিরুদ্ধে একসঙ্গে গণঅভ্যুত্থানে অংশ নেয়। অভ্যুত্থানে আওয়ামি লিগ ক্ষমতাচ্যুত হয়। দলটির নেতারা পালিয়ে গেলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয় বিএনপি ও জামাত।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতার ভাগাভাগি নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় দল দুটি । নির্বাচনের পর সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে বিরোধে জড়ায় প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসা জামাত।বিএনপি রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে। জামাত, এনসিপিসহ বিরোধী দলগুলো তা বর্জন করে ১২ ফেব্রুয়ারির গণভোটের ফল অনুযায়ী সংস্কার চাইছে।

এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামি লিগ এ নিয়ে কর্মসূচি দেওয়ার পর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, বাসে আগুন ও ককটেলের বিস্ফোরণ ঘটছে। গত কয়েক দিনে গোপালগঞ্জে তিন থানায় আগুন দেওয়া হয়। হাসপাতালেও হামলা হয়। বিএনপির স্থানীয় সংসদ সদস্য এবং নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় ফরিদপুর ও নড়াইলে বিএনপির তিনজন নেতাকর্মীসহ এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

## প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার বৈঠক (Bangladesh Political Unity)

গত বুধবার সংসদ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে জুলাই অভ্যুত্থানের মতো ঐক্যের আহ্বান জানান। এর আগে ভাষণে বিরোধীদলীয় নেতাও গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যম ফ্যাসিবাদ বিরোধী **ঐক্য** সুদৃঢ় করার আহ্বান জানান।এই ভাষণের আগে তারেক রহমান এবং শফিকুর রহমানের বৈঠক হয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

সূত্রগুলো জানিয়েছে, ঐক্য হলেও একমঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি হবে না। প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের আলোচনায় গণমিছিল করার প্রসঙ্গ এলেও, এ চিন্তা থেকে সরে আসা হয়েছে। দুপক্ষই মনে করে, এতে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগ এবং দলটির নেতা শেখ হাসিনাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। বিরোধীরা শর্ত দিচ্ছে গতকাল বৃহস্পতিবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের বৈঠক হয়। এরপর সরকারকে বার্তা দেওয়া হয়, জামাত জোটের শরিকরা রাস্তায় নামবে।

গতকাল এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ বৈঠকে সিদ্ধান্ত নেয়, ফ্যাসিবাদবিরোধী যে কোনো ঐক্যে তারা থাকবে। জামাত ঘোষণা করেছে ৪১ দিনব্যাপী কর্মসূচি।৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাতিল হয়ে যাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফিরে পেতে উদ্যোগ নিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স।

এজন্য তারা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গেছেন। সঙ্গে নিয়েছেন হাসিনার নিজের স্বাক্ষর করা ওকালতনামা। এই স্বাক্ষর নিয়েই এখন বিতর্ক শুরু হয়েছে।বলা হচ্ছে শেখ হাসিনা সাধারণত ইংরেজিতে স্বাক্ষর করেন না। তাই কেউ কেউ এই স্বাক্ষর নিয়ে প্রশ্ন তুলছেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানের দাবি, শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠিটি পাঠানো হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের এক কর্তা তাকে বলেছেন, চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। ’ শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন। ’

## গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামাত নেতা (Jamaat-e-Islami Bangladesh)

মো. [আবুল কালাম শেখ](https://prothomkolkata.com/sheikh-hasina-death-sentence-appeal/) কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামাতের সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আবুল কালাম শেখ ব্যক্তিগত সিদ্ধান্তে দায়িত্ব পালন করা সম্ভব নয় জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, তার ওপর কোনো চাপ বা ভয়ভীতি নেই। নিজ ইচ্ছায় এবং দলীয় কার্যক্রম পরিচালনা করতে না পারার কারণেই সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
