---
title: "এশিয়া কাপের দল গষেণা বাংলাদেশের, দলে সুযোগ নতুন মুখের"
url: "https://prothomkolkata.com/asia-cup-team-announcement-bangladesh-new-faces-in-the-team/"
published: "2023-08-12T09:46:24+00:00"
modified: "2023-08-12T09:46:24+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["ক্রিকেট"]
---

# এশিয়া কাপের দল গষেণা বাংলাদেশের, দলে সুযোগ নতুন মুখের

**।। প্রথম কলকাতা ।।**

শাকিব আল হাসানের নেতৃত্বে এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করল বাংলাদেশ। তামিম ইকবাল হঠাৎ করে দায়িত্ব ছেড়ে দেওয়ায় আবার শাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০ অগস্ট থেকে শুরু এ বারের এশিয়া কাপ। পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে ম্যাচগুলি। মোট ছ'টি দল খেলবে এ বারের এশিয়া কাপে। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের দল ঘোষণার পর যেটা দেখা গেছে দলে ফেরানো হয়েছে স্পিনার নাসুম আহমেদ এবং অলরাউন্ডার মেহেদি হাসানকে। গত বারের এশিয়া কাপের পর আবার দলে ফিরলেন মেহেদি। দলে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাকে। অন্যদিকে দলে নতুন মুখ হিসাবে সুযোগ মিলেছে ২২ বছরের তানজিদ হাসানের।

**খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়**

**সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম**
