---
title: "Australian Open 2023: ভেকিচকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কা"
url: "https://prothomkolkata.com/aryna-sabalenka-defeated-vekic-in-the-semifinals-for-the-first-time/"
published: "2023-01-25T05:56:15+00:00"
modified: "2023-01-25T05:56:46+00:00"
author: "সোমা মাইতি"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["খেলা"]
---

# Australian Open 2023: ভেকিচকে হারিয়ে প্রথমবার সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কা

**।। প্রথম কলকাতা ।।**

বুধবার চতুর্থ ও মহিলাদের শেষ কোয়ার্টার ফাইনালে ডোনা ভেকিচকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আরিনা সাবালেঙ্কা। ডোনা ভেকিচের বিরুদ্ধে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বেলারুশিয়ান তারকা। ২৪ বয়সী তারকার মুখোমুখি হবেন ম্যাগদা লিনেট। যিনি বুধবার দিনের শুরুতে ৩০ নম্বর বাছাই করা ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়ে শেষ চারে উঠেছেন। এদিন প্লিসকোভার বিরুদ্ধে ৬-৩, ৭-৫ গেমে জয় পান পোলিশ তারকা।

https://twitter.com/AustralianOpen/status/1618096608071278592?t=ZDmP3X7gyj2bOarsqVEVxQ&s=19

ম্যাচের পর সাবালেঙ্কা বলেন, "তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় এবং তার বিরুদ্ধে খেলা সবসময়ই কঠিন।" তিনি আরও বলেন, "আমি মনে করি এটি কঠিন ছিল। আমি শান্ত ছিলাম এবং আমি তার কাছ থেকে এই খেলাটি আশা করেছিলাম, তাই আমি যাই হোক না কেন গেমটিতে থাকতে পেরেছি। এটাই ছিল চাবিকাঠি।"
