---
title: "এই বাড়িতে ঠাকুর দেখেছিলেন লর্ড ক্লাইভ! আন্দুল রাজবাড়ির পুজো জীবন্ত ইতিহাস"
url: "https://prothomkolkata.com/andul-rajbari-durga-puja-heritage-and-stories-of-a-visit-by-lord-clive/"
published: "2026-10-12T10:30:00+00:00"
modified: "2026-10-11T14:07:09+00:00"
author: "রিমিতা রায়"
publisher: "Prothom Kolkata"
language: "bn-IN"
categories: ["প্রথম বাংলা","অফবিট"]
---

# এই বাড়িতে ঠাকুর দেখেছিলেন লর্ড ক্লাইভ! আন্দুল রাজবাড়ির পুজো জীবন্ত ইতিহাস

Andul Rajbari Durga Puja Heritage and Stories of a Visit by Lord Clive: একসময় আলোর মালায় সেজে উঠত ষাট ফুট উঁচু রাজপ্রাসাদ,আজ সে সব হারিয়ে গিয়েছে ।রাজবাড়ির গৃহদেবী অন্নপূর্ণা
একসময় এই রাজবাড়ির পাশ দিয়েই বয়ে যেত সরস্বতী নদী সেই নদীর জল আর গঙ্গাজল মিশিয়ে ভরা হত দেবীর ঘট
কামানের গর্জন, পাইক-বরকন্দাজ, রাজকীয় আয়োজন।আজ জৌলুস হারিয়েছে, কিন্তু হারায়নি ঐতিহ্য
কীভাবে হয় আন্দুল রাজবাড়ির পুজো?

আলোর মালায় সেজে উঠল ষাট ফুট উঁচু রাজপ্রাসাদ। বারমহলের দশ দশটা থামের সামনে সাজানো হয়েছে মঙ্গল কলশ। সারি দিয়ে বসানো হয়েছে কামান। বিশাল রাজবাড়ি ঘিরে রেখেছে পাইক, বরকন্দাজ আর গোরা পল্টনেরা। সাজো সাজো রব চারদিকে। আর হবে না-ই বা কেন? কলকাতা থেকে ফিটন গাড়িতে চড়ে আসছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির মেজর জেনারেল লর্ড ক্লাইভ স্বয়ং। দেবীকে উৎসর্গ করবেন বলে তিনি সঙ্গে আনছেন ১০ হাজার টাকার সন্দেশ, আর ১০৮ টি রক্তপদ্ম। হ্যাঁ, এভাবেই আন্দুলের রাজবাড়ির সাবেক দুর্গাপুজোর ইতিহাসে ঢুকে গেছে পরাধীন ভারতের গৌরব ও লজ্জার এক মিলিত অধ্যায়।

সিরাজদৌলার পতনের পর নবাবি কোষাগারের অনেকটাই চলে এসেছিল দেশিয় জমিদারদের দখলে। তাঁদের মধ্যে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ যেমন ছিলেন, তেমনই ছিলেন মুর্শিদাবাদের দেওয়ান রামলোচন রায়। আন্দুল রাজবাড়িতে দুর্গাপুজোর প্রচলন এই রামলোচন রায়ের হাত ধরেই। প্রথম জীবনে ক্লাইভের দেওয়ান ছিলেন রামলোচন। পণ্ডিত মানুষ। ফারসি সংস্কৃত দখল ছিল দুটি ভাষাতেই। সেসময় আটটি মৌজায় বিস্তৃত ছিল তাঁর জমিদারি।

একটা সময় ছিল যখন আন্দুল রাজবাড়িতে কামানের বজ্রনির্ঘোষে দেবীপক্ষ শুরু হত। রাজবাড়ির পাশ দিয়েই বয়ে যেত সরস্বতী নদী। সেই নদীর জল আর গঙ্গাজল মিশিয়ে ভরা হত দেবীর ঘট। আলোর রোশনাইয়ে সেজে উঠত বারমহল, নাটমন্দির, উল্টোদিকের অন্নপূর্ণা আর দ্বাদশ শিবের মন্দিরও। বাইজি নাচ, তর্জা গান, যাত্রাপালা— পুজোকে কেন্দ্র করে মেলা বসে যেত রাজবাড়ির বাইরের চত্তরে।

সে রাজাও নেই, সেই জৌলুশও অস্তমিত আজ। কালের নিয়মে অনেক কিছু বদলে গেলেও আন্দুল রাজবাড়ির পুজোর মাহাত্ম্য কমেনি আজও। কামান গর্জন থেমেছে বটে, কিন্তু এখনও নিয়ম করে ঢাকে কাঠি পড়ে বোধনের ১২ দিন আগে। পুরোনো নিয়ম মেনেই তৈরি করা হয় ডাকের সাজের সাবেকি একচালা প্রতিমা। পিছনের চালচিত্রতে আঁকা থাকে পুরাণের কাহিনি। দুর্গাপুজোর কদিন বিশেষ পুজো পান রাজবাড়ির গৃহদেবতা অন্নপূর্ণাও।
বারোয়ারি পুজোর এই বাড়বাড়ন্ত সময়েও আন্দুলে আজও শেষ কথা বলে রাজার পুজো। আজও রাজবাড়ির ঠাকুর ভাসান না হওয়া পর্যন্ত মণ্ডপ থেকে নড়ে না অন্য কোনও প্রতিমা।

আজও পুরোনো নিয়ম মেনে তৈরি হয় একচালার সাবেকি প্রতিমা, আজও পুজো পান বাড়ির গৃহদেবী অন্নপূর্ণা। ইতিহাসের কত উত্থান-পতন, কত মানুষের আসা-যাওয়ার নীরব সাক্ষী এই রাজবাড়ি। তাই আন্দুলের এই পুজো শুধুই দেবী আরাধনা নয়, এ যেন অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক আবেগঘন গল্প। সময়ের কাছে রাজকীয় জৌলুস হার মানলেও, ঐতিহ্যের কাছে আজও মাথা নত করে বর্তমান। আর সেই কারণেই, আজও আন্দুল রাজবাড়ির প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে অন্য সব প্রতিমা। ইতিহাস এখানে শুধু অতীত নয়, ইতিহাস আজও বেঁচে আছে পুজোর প্রতিটি মন্ত্রে, ঢাকের প্রতিটি বোলে আর মানুষের প্রজন্মান্তরের আবেগে।

আজও পুরোনো নিয়ম মেনে তৈরি হয় একচালার সাবেকি প্রতিমা, আজও পুজো পান বাড়ির গৃহদেবী অন্নপূর্ণা। ইতিহাসের কত উত্থান-পতন, কত মানুষের আসা-যাওয়ার নীরব সাক্ষী এই রাজবাড়ি। তাই আন্দুলের এই পুজো শুধুই দেবী আরাধনা নয়, এ যেন অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক আবেগঘন গল্প। সময়ের কাছে রাজকীয় জৌলুস হার মানলেও, ঐতিহ্যের কাছে আজও মাথা নত করে বর্তমান। আর সেই কারণেই, আজও আন্দুল রাজবাড়ির প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত অপেক্ষা করে থাকে অন্য সব প্রতিমা। ইতিহাস এখানে শুধু অতীত নয়, ইতিহাস আজও বেঁচে আছে পুজোর প্রতিটি মন্ত্রে, ঢাকের প্রতিটি বোলে আর মানুষের প্রজন্মান্তরের আবেগে।

#AndulRajbari #DurgaPuja #BengalHeritage #BonediBariPuja #LordClive
